অনেক দিন ধরে ট্রফি জেতেনি আর্জেন্টিনা, মেসি বললেন…

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২১, ১৬:২০আপডেট : ১২ জুন ২০২১, ০০:৩৮

বার্সেলোনার হয়ে অনেক ট্রফি জিতেছেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টিনার হয়ে সাফল্য পাননি সেভাবে। তাই আসন্ন কোপা আমেরিকায় ট্রফি জিততে ক্ষুধার্ত আর্জেন্টাইন সুপার স্টার।

অবশ্য ট্রফি জিততে মরিয়া হওয়ার পেছনের কারণটাও যৌক্তিক। অনেক দিন ধরে কোনও ধরনের ট্রফি জেতেনি আর্জেন্টিনা। সবশেষ তারা লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে রানার্সআপ হয়েছিল সেই ২০১৬ সালে। তাই এবার ঐক্যবদ্ধ হয়ে খেলার মন্ত্র জপছেন মেসি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ছয়বারের বর্ষসেরা ফুটবলার শুরুতে বলেছেন, ‘সবশেষ কোপা আমেরিকায় আমরা ভালো খেলার চেষ্টা করেছিলাম। কিন্তু সেটি ধরে রাখতে পারিনি। আমরা আরও উন্নতি করতে চাই।’

মেসির ট্রফি জিততে চাওয়ার আরেকটি কারণ বয়স। অবসরের আগে সম্ভবত এটাই তার শেষ কোপা আমেরিকা। এই কারণে ট্রফি জয়ের ক্ষুধাটা এখনও ধরে রেখেছেন তিনি, ‘আমরা সবসময় জিততে চাই, এটাই আমাদের লক্ষ্য। তরুণ-অভিজ্ঞরাও জয়ের জন্য উদগ্রীব। স্কালোনির দায়িত্ব নেওয়ার পর থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। এখন আমরা একটি দল হিসেবে তৈরি হচ্ছি।’

বিশ্বকাপ বাছাইপর্বে গত নভেম্বরে আর্জেন্টিনা দুটি ম্যাচ খেলেছিল। প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর পেরুকে হারিয়েছে ২-০ গোলে। এর পর করোনার কারণে আর খেলা হয়নি। তবে কোপা আমেরিকার আগে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বাছাইয়ের ম্যাচ রয়েছে।

এই বাছাই পর্ব নিয়ে মেসির মূল্যায়ন, ‘শেষ বাছাইপর্বে আমরা ভালো করেছি। তাও অনেক সময় পার হয়ে গেছে। এখন আমরা আবারও ঐক্যবদ্ধ হয়ে দ্রুততম সময়ে ফিরে আসতে চাই।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী