কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকার ভেন্যুর তালিকা চূড়ান্ত করেছে আয়োজকরা। ৪৮তম আসরটিতে দক্ষিণ আমেরিকার ১০টি ও উত্তর আমেরিকার ৬টি দেশ অংশ নেবে। যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যের ১৪টি ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট।  

দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল আগেই জানিয়েছে, ২০ জুন উদ্বোধনী ম্যাচটা হবে আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। ১৪ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে।

সোমবার কনমেবল জানিয়েছে, টেক্সাসের আর্লিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়াম, হিউস্টনের এনআরজি স্টেডিয়াম, অ্যারিজোনার গ্লেনডালের স্টেট ফার্ম স্টেডিয়াম এবং নেভাডার লাসভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে হবে কোয়ার্টার ফাইনাল।   

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম এবং নর্থ ক্যারোলিনায় শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে হবে সেমিফাইনাল।

বাকি ভেন্যুগুলো হচ্ছে- টেক্সাস অস্টিনের কিউ-২ স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়াম এবং সান্টা ক্লারার লেভিস স্টেডিয়াম, ফ্লোরিডা অরল্যান্ডোর এক্সপ্লোরিয়া ও ক্যানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্ক।

গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২০ জুন থেকে ২ জুলাই। কোয়ার্টার ফাইনাল চলবে ৪ থেকে ৬ জুলাই। তার পর সেমিফাইনাল ৯, ১০ জুলাই এবং তৃতীয়স্থান নির্ধারণী ১৩ জুলাই।  

সাধারণত দক্ষিণ আমেরিকাতেই অনুষ্ঠিত হয়ে থাকে এই টুর্নামেন্ট। কিন্তু ২০২৬ বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ফলে বিশ্বকাপ সামনে রেখে কোপার এই টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। যার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।       

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম