কোপা আমেরিকা

আর্জেন্টিনার গ্রুপে পুরোনো শত্রু

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৩, ১১:১০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪০

২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপার স্বপ্ন ভেঙে চুরমার করেছিল চিলি। দুইবারই ফাইনালে টাইব্রেকারে জিতে লিওনেল মেসিকে অধরা আন্তর্জাতিক ট্রফি ছুঁতে দেয়নি তারা। এবার সেই দুই হারের শোধ তোলার সুযোগ বর্তমান চ্যাম্পিয়নদের। বৃহস্পতিবার ২০২৪ কোপা আমেরিকার ড্র হয়েছে, গ্রুপসঙ্গী হিসেবে চিলিকে পেয়েছে আর্জেন্টিনা।

আগামী বছর যুক্তরাষ্ট্রে শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা। ১৬ দলের এই টুর্নামেন্টে ১০টি দক্ষিণ আমেরিকান দল ও কনকাকাফ অঞ্চলের ছয় দল অংশ নেবে।

আটলান্টায় আগামী ২০ জুন প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী বছর প্লে অফ খেলে তাদের বিপক্ষে এই ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করবে কানাডা কিংবা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। পাঁচ দিন পর নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে চিলির মুখোমুখি হবে মেসিরা। একই ভেন্যুতে ২০১৬ সালে শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। ওই ম্যাচে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন মেসি, ম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন। অবশ্য পরে সিদ্ধান্ত বদলে মাঠে ফেরেন তিনি। গতবার চ্যাম্পিয়ন হওয়ার পথে আর্জেন্টিনা ও চিলি গ্রুপে মুখোমুখি হয়েছিল। মেসির গোলে লিড নিলেও ড্র করে আলবিসেলেস্তেরা।

বিশ্ব চ্যাম্পিয়নরা ‘এ’ গ্রুপে তাদের শেষ ম্যাচ খেলবে ২৯ জুন পেরুর বিপক্ষে। ম্যাচটি হবে মেসির ক্লাব ইন্টার মায়ামির মাঠে।

২০২১ সালের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়া ব্রাজিল পড়েছে কঠিন গ্রুপে। ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কোস্টারিকা বা হন্ডুরাস। ২৪ জুন তারা প্রথম ম্যাচ খেলবে কোস্টারিকা ও হন্ডুরাসের প্লে অফ জয়ীর সঙ্গে। দ্বিতীয় ম্যাচে তারা প্যারাগুয়ের সঙ্গে খেলবে ২৮ জুন। ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচ ২ জুলাই কলম্বিয়ার সঙ্গে।

‘বি’ গ্রুপে মেক্সিকোর সঙ্গে ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জ্যামাইকা। স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সি’ গ্রুপে খেলবে উরুগুয়ে, পানামা ও বলিভিয়া।

আর্জেন্টিনা ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হলে ৪ জুলাই ‘বি’ গ্রুপের রানার্সআপের সঙ্গে খেলবে কোয়ার্টার ফাইনাল। ৯ জুলাই ইস্ট রাদারফোর্ডে হবে প্রথম সেমিফাইনাল। পরের দিন শার্লটে হবে ফাইনালে ওঠার শেষ লড়াই। ১৪ জুলাই মায়ামিতে হবে শিরোপার লড়াই।

/এফএইচএম/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী