মেসিকে নিয়ে সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২১, ২২:১৭আপডেট : ০১ জুন ২০২১, ২২:৩৯

লিওনেল মেসি এখন আছেন জাতীয় দল আর্জেন্টিনার সঙ্গে। কোপা আমেরিকা মিশনে নামার প্রস্তুতি চলছে তার। তবে এরমধ্যেই বার্সেলোনায় থেকে যাওয়া নিয়ে কথা চলছে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর। চলতি মাসে শেষ হচ্ছে তার চুক্তির মেয়াদ। ফলে ফ্রি ট্রান্সফারে যেকোনও দলে যোগ দিতে পারবেন। যদিও আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে সুখবরই দিয়েছেন বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা।

মঙ্গলবার ম্যানচেস্টার সিটি থেকে এরিক গার্সিয়া পাঁচ বছরের চুক্তিতে যোগ দিয়েছেন বার্সেলোনায়। তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার মঞ্চে মেসির প্রসঙ্গও উঠে এসেছিল। সেখানেই লাপোর্তা পরিষ্কার বলে দিয়েছেন, ‘মেসির চুক্তি নবায়নের বিষয়টি ক্লাবের অডিট রিপোর্টের জন্য আটকে নেই। বোর্ড প্রস্তুতি নিচ্ছে মেসিকে সন্তুষ্ট করার, যাতে সে কাতালান ক্লাবটির হয়ে খেলা চালিয়ে যায়। আমরা তার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। আলোচনা ভালোভাবে এগোচ্ছে। আশা করছি আলোচনার আরও উন্নতি হবে।’

আর্জেন্টিনায় মেসির সতীর্থ সের্হিয়ো আগুয়েরোকে এবার দেখা যাবে বার্সার হয়ে মাঠ মাতাতে। লাপোর্তা চাইছেন মেসি-আগুয়েরো জুটির খেলা দেখতে, ‘আমরা সবাই রোমাঞ্চিত মেসি ও আগুয়েরোর একসঙ্গে খেলা দেখার জন্য। মেসির জন্য টাকা বিষয় না। আমরা জানি সে থাকতে চাইছে। সে অনেক কিছু মানিয়ে নিয়েছে। সে আসলে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল চাইছে। যেই দলটি চ্যাম্পিয়ন হতে পারবে। আমরা সামনের দিকে আরও ভালো সাইনিং করবো।’

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী