‘যুদ্ধের দেশ’ আফগানিস্তানে ফুটবল প্রতিভাও আছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ১৫:৪৫আপডেট : ০৩ জুন ২০২১, ১৫:৪৫

আফগানিস্তানের নাম আসলেই মানসপটে ভেসে ওঠে ‘যুদ্ধবিধ্বস্ত’ দেশের ছবি। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও ক্রীড়াঙ্গনে তাদের পারদর্শিতা কম নয়। ক্রিকেট ও ফুটবলে আলো ছড়াচ্ছে তারা। ফুটবলে নিজেদের আরও এগিয়ে নেওয়ার পথে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের তিন ম্যাচের অভিযান শুরু হচ্ছে তাদের আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের বিপক্ষে। আফগানদের কোচ আনৌশ দস্তগীরের লক্ষ্য, মাঠে নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শন।

এর আগে তাজিকিস্তানে নিজেদের ‘হোম ম্যাচে’ বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছিল আফগানিস্তান। এখন বাকি ম্যাচগুলোতে পারফরম্যান্স দেখানোর অপেক্ষায় তারা। আফগান কোচের ভাষায়, ‘আফগানিস্তানের মানুষের জানা উচিত, আমরা আছি তাদের জন্য। আফগানিস্তান যে যুদ্ধের দেশ নয়, তা বিশ্বকে দেখাতে আমরা এসেছি। ফুটবলেও আমাদের ভালো প্রতিভা আছে। আমরা আমাদের জনগণের জন্য আছি। আফগানিস্তান একমাত্র যুদ্ধের ভূমি নয়, সামনের ম্যাচে বিজয়ী হতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এমনটি মনে করছেন ৩১ বছর দস্তগীর, ‘আমরা দুটি প্রীতি ম্যাচ খেলেছি, যা বিশ্বকাপ বাছাইয়ে আমাদের বেশ কাজে দেবে। বাংলাদেশের বিপক্ষে আমরা প্রথম ম্যাচ খেলতে পেরে আনন্দিত। ম্যাচে দুই দলই জিততে চায়, আমার মনে হয় ভালো খেলা হবে। আমরা এখানে টেবিলে তৃতীয় স্থান অধিকার করতে এসেছি এবং সেটাই চেষ্টা করবো।’

খেলা হবে দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে। খেলার সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। আফগান কোচ এতে স্বস্তি প্রকাশ করেছেন, ‘এখন আমরা স্টেডিয়ামে খেলতে পারি, যেটা এয়ার কুলিং সিস্টেম দিয়ে সজ্জিত। অবশ্যই এটা আমাদের জন্য খুব ভালো, কারণ আমাদের খেলোয়াড়রা সবাই ইউরোপ থেকে এসেছে। আবহাওয়া আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, কিন্তু পরিস্থিতি ভালো হয়েছে বলে আমরা আনন্দিত।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান