প্রথমার্ধে আফগানিস্তানকে আটকে রেখেছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ২১:০১আপডেট : ০৩ জুন ২০২১, ২১:০৬

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে আজকের ম্যাচে প্রথমার্ধে আফগানিস্তানকে গোল দিতে দেয়নি বাংলাদেশ। স্কোর লাইন গোলশূন্য রেখে বিরতিতে গেছে উভয় দল। এর আগে অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধেই গোল হজম করেছিল জেমি ডের ছাত্ররা।

এই ম্যাচে ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হানের অভিষেক হয়েছে। বাংলাদেশ খেলেছে ৪-২-৩-১ ছকে। তবে আফগানিস্তানের আক্রমণ সামলাতে বেশি ব্যস্ত থাকতে হয়েছে জামাল ভূঁইয়াদের।

কাতারের দোহাতে জসিম বিন হামাদ স্টেডিয়ামে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল আফগানিস্তান। তবে প্রথম আক্রমণটা করেছে বাংলাদেশ।

১৬ মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে বক্সে বল পেয়েছিলেন মাশুক মিয়া জনি। কিন্তু এই মিডফিল্ডারের আড়াআড়ি ক্রসে টোকা দেওয়ার মতো কেউ ছিল না গোলমুখে। অবশ্য জনির বল পেয়ে যাওয়ার পেছনে দায় আছে আফগানিস্তানের রক্ষণের বোঝাপড়ার ভুলে।

২৭ মিনিটে বাংলাদেশ পায় প্রথম কর্নার। জামালের নিচু কর্নার অনায়াসে বিপদমুক্ত করেন আফগানিস্তানের এক ডিফেন্ডার।

৩১ মিনিটে আফগানিস্তান আবারও আক্রমণে যায়। ফারশাদ নুরের কাছের পোস্টে নেওয়া শট কর্নারের বিনিময়ে ফেরান জিকো। প্রথম লেগে এই নুরের একমাত্র গোলেই বাংলাদেশকে হারিয়েছিল আফগানিস্তান। ৩৯ মিনিটে মতিন মিয়ার শট পোস্টের বাইরে দিয়ে গেলে গোল হয়নি।

প্রসঙ্গত, বাংলাদেশের ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের পরের পর্বে যাওয়া বেশ কঠিন। ‘ই’ গ্রুপে মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান। গ্রুপে ওপরের দিকে থাকতে হলে শুধু আফগানিস্তানই নয়, ভারত ও ওমানের বিপক্ষেও ভালো খেলে পয়েন্ট নিতে হবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী