বরখাস্তের কথা তুলেছিলেন যারা, তাদের উদ্দেশে জেমি ডে...

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২১, ১৫:৫৪আপডেট : ০৪ জুন ২০২১, ১৯:০৬

প্রধান কোচ জেমি ডে’র চেয়ার নড়বড়ে হয়ে পড়েছিল। চলছিল আলোচনা-সমালোচনা এবং সেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মধ্যেই! বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে বাকি তিন ম্যাচে ডে’র অধীনে দল কী করে, সেটাই ছিল দেখার। আপাতদৃষ্টিতে প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ড্র করে ডে’র দল প্রশংসাই কুড়াচ্ছে। তাতে একরকম সমালোচকদের জবাবও দিয়ে দিলেন এই ইংলিশ কোচ।

এর আগে বিশ্বকাপ বাছাইয়ে শুধু ভারতের সঙ্গে ড্র করে ১ পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। এবার কাতারের দোহায় আফগানদের সঙ্গে ১-১ গোলে ড্র করলো। এই ম্যাচের আগে ডের কোচিং পদ্ধতি ও তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাফুফের নীতিনির্ধারকদের কেউ কেউ। এ নিয়ে ডে কিছুটা চাপে ছিলেন।

এখন আফগানদের বিপক্ষে পয়েন্ট পেয়ে সমালোচকদের আপাতত মুখ বন্ধ রাখতে পারবেন তিনি। সমালোচকদের উদ্দেশে ম্যাচ শেষে বাংলা ট্রিবিউনকে ডে বলেছেন, ‘আমি আসলে বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নই। তবে কমিটির (বাফুফে) কতিপয় সদস্য বরখাস্ত চায়। সেটা আসলে ভালো ফল আনে কিনা, আমি নিশ্চিত নই। ফুটবলে বিভিন্ন জনের মতবাদ থাকবেই। আপনি সবাইকে খুশি রাখতে পারবেন না। আমি নিজে যেটা বিশ্বাস করি, সেটাতে গুরুত্ব দেই।’

আফগানিস্তান ম্যাচ নিয়ে ইংলিশ কোচের মূল্যায়ন, ‘এটা কঠিন ম্যাচ ছিল। যদিও আমরা ম্যাচটিতে ভালো খেলেছি। পিছিয়ে থেকে ম্যাচে ফিরেছি। শেষ ১৫ ও ২০ মিনিটে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে গোলও পেয়েছি।’

তবে ম্যাচটি জিততে পারতেন বলে কিছুটা আক্ষেপ রয়ে গেছে তার, ‘আমরা একপর্যায়ে ম্যাচটি জিততেও পারতাম। আমি মনে করি, আমাদের কিছুটা দুর্ভাগ্য যে ম্যাচটি জিততে পারিনি। তবে আমি সন্তুষ্ট ১ পয়েন্ট নিতে পেরে।’

পরের ম্যাচে ৭ জুন ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচ নিয়ে ডে বলেছেন, ‘আমাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা পরের ম্যাচেও ধরে রাখতে চাই। আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবো।’

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের