গোল মিসের মহড়ায় ড্র করলো স্পেন-পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২১, ০১:৪৫আপডেট : ০৫ জুন ২০২১, ০১:৪৫

সামনে আরও একটা ইউরো চ্যাম্পিয়নশিপ। সেখানে খেলার আগে পর্তুগালের হয়ে প্রীতি ম্যাচ খেলতে চিরচেনা মাদ্রিদে এলেন রোনালদো। কিন্তু স্পেনের বিপক্ষে গোল উদযাপন করা হয়নি। আসলে কোনও দলই গোল উদযাপন করতে পারেনি। দুই দলের ম্যাচটি গোল শূন্য ড্র দিয়ে শেষ হয়েছে।

ইউরো চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দুই দলই নিজেদের পরখ করে নিতে প্রীতি ম্যাচ খেলেছে। শুক্রবার (৪ জুন) রাতে মাদ্রিদের ওয়ান্দা মেট্রোপলিটানো স্টেডিয়ামে ১৫ হাজার দর্শকের উপস্থিতিতে অবশ্য কোনও দলই লক্ষ্যভেদ করতে পারেনি। এ নিয়ে দুই দল ৩৯তম বারের মুখোমুখি ম্যাচটি হলো ড্র। এর আগে শেষ ছয়বারের লড়াইয়ে পর্তুগাল এগিয়ে। দুটিতে জয় পেয়েছে। আর স্পেন একটিতে। ড্র হয়েছে তিনটিতে।

লুইস এনরিকের স্পেন প্রথমার্ধে পর্তুগালকে বেশ চাপে রেখেছে। শুরু থেকে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল। আক্রমণেও। তবে পর্তুগালের গোলকিপারকে বড় পরীক্ষায় সেভাবে ফেলতে পারেনি। বরং পর্তুগাল ২২ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল। হোসে ফন্টের হেড জালে জড়ালেও রেফারি ফাউলের কারণে গোল দেননি। রোনালদোসহ সতীর্থরা আবেদন করেও কোনও লাভ হয়নি।

গোল মিসের মহড়ায় ড্র করলো স্পেন-পর্তুগাল

৫ মিনিট পর স্পেন বড় পরীক্ষায় ফেলে পর্তুগালকে। কিন্তু মোরাতোর ক্রসে ফেরান তোরেসের হেড পোস্টের বাইরে দিয়ে যায়। এরপর একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তাদের।

৪২ মিনিটে পর্তুগালের সেমেদোর জোরালো শট ক্রস বারের ওপর দিয়ে গেলে গোল পাওয়া হয়নি।

বিরতির পর বলতে গেলে পাল্টাপাল্টি আক্রমণ হয়েছে। ৫৭ ও ৫৮ মিনিটে স্পেনের দুটি সুযোগ নষ্ট হয়। মোরাতো ও সারাবিয়ার শট পোস্টের বাইরে দিয়ে যায়।

পর্তুগাল দুটি ভালো সুযোগ থেকে গোল পেতে পারতো। ৬০ মিনিটে রোনালদোর ক্রসে দিয়েগো হোতার হেড ক্রস বারের ওপর দিয়ে যায়।

৭০ মিনিটে ফ্রি-কি থেকে রোনালদো নিজেই ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি। তবে শেষ দিকে স্পেনের দুর্ভাগ্য। ৯০ মিনিটে মোরাতোর শট ক্রস বারে লেগে ফিরে না আসলে জয় দিয়ে ইউরোর প্রস্তুতি শেষ করতে পারতো এনরিকের দল।

/টিএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের