বাংলাদেশ গোল পাবে, বিশ্বাস কলকাতা ম্যাচের নায়কের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২১, ১৯:০৯আপডেট : ০৭ জুন ২০২১, ১৯:০৯

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে হাজারও দর্শকের সামনে জামাল ভূঁইয়ার ফ্রি কিকে সাদ উদ্দিন লাফিয়ে উঠে হেডে গোলকিপার গুরপ্রীত সিংকে হারিয়ে দেন। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে সেই গোলটি এখনও জ্বলজ্বলে। আজ (সোমবার) আবারও সেই ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।

কিন্তু কলকাতায় গোল করা সাদ এবার দলে নেই। ঢাকায় থাকতেই চোটের কারণে আবাসিক ক্যাম্প ছেড়ে চলে যেতে হয়েছে। তবে সাদ নিজে না থাকলেও দলের প্রতি শুভকামনা জানিয়েছেন। আবাহনী লিমিটেডের এই উইঙ্গারের প্রত্যাশা, ভারতের বিপক্ষে এবারও গোল পাবে দল।

জেমি ডের দল রক্ষণ জমাট রেখে প্রতিআক্রমণে খেলে থাকে। আগের ম্যাচে আফগানদের বিপক্ষে গোল করেছিলেন ডিফেন্ডার তপুর বর্মণ। আর ভারতের বিপক্ষে যে কারও গোল পাওয়ার সম্ভাবনা দেখছেন সাদ, ‘আমাদের দলের স্ট্রেন্থ ভালো। আমরা যদি নিজেদের খেলাটা পারি, তাহলে পয়েন্ট পাওয়া সম্ভব। এরই সঙ্গে নিজেদের রক্ষণ জমাট রেখে খেলতে হবে।’

কাতারের দোহাতে খেলতে চেয়েছিলেন সাদ নিজেও। কিন্তু চোটের কারণে তা হয়নি। এ নিয়ে অবশ্য সাদের হতাশা কম নয়, ‘কলকাতায় খেলেছিলাম। এবারও খেলতে চেয়েছিলাম। কিন্তু তা হলো না। পায়ের চোট আমাকে ছিটকে দিয়েছে। যার কারণে খারাপ লাগছে। তবে আমার শুভকামনা রইলো সবার প্রতি। আশা করছি দল সাফল্য পাবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের