২০২২ বিশ্বকাপ বাছাই

ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশে কারা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২১, ১৯:২৬আপডেট : ০৭ জুন ২০২১, ১৯:২৭

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে বাকি তিন ম্যাচের প্রথমটিতে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছিল ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হানের। প্রথম ম্যাচেই নিজের সামর্থ্য দেখিয়েছেন এই তরুণ ডিফেন্ডার।  জেমি ডে’র আস্থা অর্জন করে ভারতের বিপক্ষেও একাদশে জায়গা করে নিয়েছে কাজী তারিক। ভারত ম্যাচে একাদশে শুধু একটি পরিবর্তন এসেছে।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন মিডফিল্ডার সোহেল রানা। হাতে ব্যথা পাওয়ায় এক মাসের জন্য ছিটকে গেছেন তিনি। তার জায়গায় জেমি ডে মানিক হোসেন মোল্লাকে রেখেছেন শুরুর একাদশে।

কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৮টার শুরু হওয়া ম্যাচের একাদশে আছেন চট্টগ্রাম আবাহনীর এই ফুটবলার।

আফগানিস্তানের বিপক্ষে ইংলিশ কোচ ডে ছিলেন সাবধানী। এই ম্যাচেও তেমনটাই হওয়ার কথা। রক্ষণ সামলে আক্রমণে ওঠার লক্ষ্য তার। সেক্ষেত্রে ৪-২-৩-১ কিংবা ৪-৫-১ ছকে খেলার সম্ভাবনা আছে। ‘নাম্বার নাইন’ হিসেবে থাকবেন মতিন মিয়া।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান, রহমত মিয়া, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া, কাজী তারিক রায়হান, রিয়াদুল হাসান, মানিক হোসেন মোল্লা ও রাকিব হোসেন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি