সেই ছেত্রীর কাছেই বাংলাদেশের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২১, ২২:১০আপডেট : ০৭ জুন ২০২১, ২২:৩২

সুনীল ছেত্রীকে নিয়ে বড় ভয় ছিল। ৩৬ বছর বয়সী স্ট্রাইকার যেকোনও সময় ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন। শেষ পর্যন্ত দিল্লির এই ফুটবলারের কাছেই হেরেছে বাংলাদেশ। আজ (সোমবার) বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম ম্যাচে এসে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ছেত্রীর জোড়া গোলে হয়েছে সর্বনাশ। বাছাইয়ে পঞ্চম হারে এখন জেমি ডের দলের এশিয়ান কাপের প্লে-অফ পর্বে খেলার সম্ভাবনা বেশি।

আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে উজ্জীবিত ফুটবল খেলেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষেও তেমনটি খেলার চেষ্টা করেছে। কিন্তু সফল হতে পারেনি। ছেত্রীর জোড়া গোলে ৩ পয়েন্ট পেয়েছে ভারত।

২০১৩ ও ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে গোল পেয়েছিলেন ছেত্রী। ৭ বছর পর ৩৬ বছর বয়সে এসে নিজেকে আবারও প্রমাণ করলেন। আন্তর্জাতিক ম্যাচে ছেত্রীর গোল সংখ্যা এখন ৭৪।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। মাঠের লড়াইয়েও আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে সুনীল ছেত্রীর দল। কিন্তু বাংলাদেশের আঁটসাঁট রক্ষণে গোল পায়নি ভারত। বিশ্বকাপ বাছাই ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষকে আটকে রেখেছে বাংলাদেশ। স্কোরলাইন গোলশূন্য রেখেই বিরতিতে গেছে দুই দল।

কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ইগোর স্টিমাচের দল। কিন্তু সফল হতে পারেনি তারা। বাংলাদেশের কড়া রক্ষণভেদ করে জাল খুঁজে পাওয়া হয়নি ভারতের।

বরং ম্যাচে প্রথম আক্রমণটা বাংলাদেশই করেছে। ৯ মিনিটে রহমতের লম্বা থ্রো-ইন থেকে কাজী তারিক রায়হান বক্সের ভেতরে থেকে বলে টোকা দিতে পারেননি। এর কয়েক মিনিট পর থেকে ভারত একচেটিয়া আক্রমণ করেছে।

১৫ মিনিটে ব্রেন্ডন ফের্নান্ডেজের পাস থেকে মানভির সিং গোলকিপার আনিসুর রহমান জিকোকে একা পেয়েও পোস্টে শট নিতে পারেননি। তিন মিনিট পর সুরেশের শট গোলকিপার জিকো তালুবন্দি করেন।

৩৫ মিনিটে নিশ্চিত গোল খাওয়া থেকে বেঁচে যায় বাংলাদেশ। মানভির সিংয়ের বাঁ প্রান্তের কর্নারে চিংগেলসানার জোরালো হেড গোললাইন থেকে রিয়াদুল হাসান শরীর দিয়ে ‘ক্লিয়ার’ করে দলকে ম্যাচে রাখেন।

তবে চার মিনিট পর বাংলাদেশ সুযোগ পেয়েছিল। রহমতের থ্রো ইনে কাজী তারিকের ব্যাক হেড গোলকিপার গুরুপ্রীত তালুবন্দি করেন।

বিরতির পর ভারতের আক্রমণে ভাটা পড়েনি। তবে তাদের গোল পেতে সময় লেগেছে। নিজেদের রক্ষণটা জমাট করেই রেখেছিল বাংলাদেশ। তবে শেষ ১১ মিনিট আর গোলপোস্ট অক্ষত রাখতে পারেনি।

৭৯ মিনিটে ভারত সফল হয়। আশিক কুরুনিয়ার ক্রসে ফাঁকায় থেকে ছেত্রী হেডে লক্ষ্যভেদ করেন। এই সময় ডিফেন্ডার তপু বর্মণ তাকে মার্ক করতে পারেননি।

ইনজুরির সময়ে ছেত্রী ব্যবধান দ্বিগুণ করেন। সুরেশের কাটব্যাক থেকে ডান পায়ে বল জালে জড়িয়ে দেন ভারতীয় অধিনায়ক। ফলে ২-০ গোলের জয়ে কাতার বিশ্বকাপ বাছাইয়ের এবারের মিশনে প্রথম জয় পেলো ভারত। আগের ম্যাচে হেরেছিল তারা কাতারের কাছে। আর বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে ড্রয়ের পর হারলো এই ম্যাচ।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান, রহমত মিয়া, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি (মোহাম্মদ ইব্রাহিম), বিপলু আহমেদ (আব্দুল্লাহ), মতিন মিয়া (সুমন রেজা), কাজী তারিক রায়হান, রিয়াদুল হাসান, মানিক হোসেন মোল্লা ও রাকিব হোসেন (মেহেদী হাসান)।

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের