ওমান ম্যাচে জামালসহ নিষিদ্ধ তিনজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২১, ১১:৪৭আপডেট : ০৯ জুন ২০২১, ১১:৪৭

আগামী ১৫ জুন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ওমানের। কাতারের দোহায় হতে যাওয়া এই ম্যাচে অধিনায়কসহ তিন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছে না বাংলাদেশ। এরা হলেন- জামাল ভূঁইয়া, রহমত মিয়া ও বিপলু আহমেদ। আগের ম্যাচগুলোতে হলুদ কার্ড থাকার কারণে ওমান ম্যাচে দর্শক হিসেবে থাকতে হচ্ছে তাদের। জাতীয় দলের কোচ জেমি ডে নিশ্চিত করেছেন বিষয়টি।

এমন পরিস্থিতিতে বেশ বিপদেই রয়েছেন জেমি ডে। নিষেধাজ্ঞার ঘটনা ছাড়া মিডফিল্ডার মাশুক মিয়া জনি চোট পেয়েছেন। তাই তিন গোলকিপার ছাড়া ডের হাতে এখন আছেন ১৭জন খেলোয়াড়!

ওমানের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচের আগে নিষেধাজ্ঞা ও চোট দেখে জেমি ডে ভীষণ চিন্তিত, ‘আমার হাতে গোলকিপার ছাড়া ১৭ জন খেলোয়াড় আছে। অধিনায়ক জামাল ছাড়াও আরও দুজন সাসপেনশনের কারণে ওমান ম্যাচে খেলতে পারবে না। ফিফা থেকে চিঠি এসেছে। এখন যারা আছে তাদের নিয়েই মাঠে নামতে হবে। এছাড়া কিছু করার নেই।।'

এমনিতে বাছাইয়ে বাংলাদেশের অবস্থান তলানিতে। তাই ওমান ম্যাচের আগে লাল-সবুজ শিবিরে নিষেধাজ্ঞা ও চোট বড় ধাক্কার সংবাদই। এর ফলে ওমানের বিপক্ষে নতুন অধিনায়কের অধীনে খেলবে বাংলাদেশ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে