আমার দেশের পতাকা ও দলকে খুব ভালোবাসি: জামাল ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২১, ১৯:৪৪আপডেট : ০৯ জুন ২০২১, ১৯:৪৪

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রত্যাশামতো খেলতে পারেনি জেমি ডের ছাত্ররা। কাতারের দোহার এই ম্যাচের পর জামাল ভূঁইয়াদের নিয়ে সমালোচনা হচ্ছে। তবে বাংলাদেশ অধিনায়ক মনে করেন, কঠোর পরিশ্রম করলে তাদেরও সময় আসবে, দিন ফিরবে দেশের ফুটবলের।

বাছাই পর্বে আগামী ১৫ জুন ওমানের বিপক্ষে ম্যাচ। ওই ম্যাচে কার্ডসংক্রান্ত নিষেধাজ্ঞায় খেলতে পারবেন না জামালসহ তিন খেলোয়াড়।

ওমান ম্যাচের আগে নিজের ফেসবুক পেজে জামাল লিখেছেন, ‘প্রত্যাশিত ফলাফল ও নৈপুণ্য দেখাতে না পারায় আমরা সবাই হতাশ। আমি আমার দেশের পতাকা ও আমার দলকে খুবই ভালোবাসি, যা ভাষায় বোঝানো কঠিন। নিশ্চয় কঠোর পরিশ্রম করলে আমাদের সময় আসবেই, ইনশাআল্লাহ।’

ভারত ম্যাচ নিয়ে এই মিডফিল্ডার লিখেছেন, ‘আমরা চাইলে সমালোচনা করতে পারি, ম্যাচে কী উচিত হয়নি আমাদের। এবং এটাই স্বাভাবিক, যখন প্রতিপক্ষ আচমকাই ৭৯ মিনিটে গোল দিয়ে বসে, যা কিনা খুব হতাশার।’

পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে চান ডেনমার্ক প্রবাসী এই ফুটবলার ‘তবু আমাদের এগিয়ে যেতে হবে এবং আরও কঠোর পরিশ্রম করতে হবে। এবং এটাই জীবন।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি