জার্সি নিয়ে ইউক্রেনের রাজনীতি, পদক্ষেপ নিলো উয়েফা

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২১, ২০:০২আপডেট : ১০ জুন ২০২১, ২০:০২

ইউক্রেনের ইউরো জার্সি নিয়ে উয়েফার কাছে অভিযোগ করেছিল রাশিয়া। শেষ পর্যন্ত রাশিয়ার চাপের কাছে নত স্বীকার করেছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। পুরোপুরি না হলেও একটি অংশে পরিবর্তন আনতে বলা হয়েছে ইউক্রেনকে।

ইউক্রেনের উন্মোচিত হলুদ জার্সিতে দেখা গেছে, সেখানে আঁকা মানচিত্রে ক্রিমিয়াকে নিজেদের দেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। যে অংশটি রাশিয়া দখল করে নিয়েছে ২০১৪ সালে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশির ভাগই ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ হিসেবে মনে করে।

পাশাপাশি জার্সিতে লেখা রয়েছে ‘গ্লোরি টু ইউক্রেন’, ‘গ্লোরি টু হিরোজ’ যা আবার ইউক্রেন সেনাবাহিনীর স্লোগান! এছাড়া ২০১৪ সালে এই স্লোগানটি রুশবিরোধী বিক্ষোভেও ইউক্রেনে ব্যবহৃত হয়েছে।

তাই রাশিয়ার অভিযোগের পর উয়েফার কাছে স্লোগানটিকে রাজনৈতিক-ই মনে হয়েছে। এই কারণে জার্সি থেকে এই বার্তাটি সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। তবে উয়েফা বলেছে, মানচিত্রটি পরিবর্তনের প্রয়োজন নেই। জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে বিষয়টি স্বীকৃত। শুরুতে অবশ্য পুরো জার্সিটিকেই অনুমোদন দিয়েছিল উয়েফা।

/এফআইআর/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি