ইমন-আরাফাতদের সামনে ওমান পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ২০:৫৬আপডেট : ১০ জুন ২০২১, ২০:৫৬

দুই হলুদ কার্ডের কারণে তিন নির্ভরযোগ্য খেলোয়াড়কে পাচ্ছে না বাংলাদেশ। অধিনায়ক জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ ও রহমত মিয়াকে ওমান ম্যাচে দর্শক হিসেবে বসে থাকতে হচ্ছে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে কোচ জেমি ডের ভরসা অপেক্ষাকৃত তরুণ খেলোয়াড়রা। তাই আগামী ১৫ জুনে হতে যাওয়া ম্যাচটিতে তরুণ খেলোয়াড়দের কঠিন পরীক্ষাই দিতে হবে।

বাংলাদেশ সাত ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ‘ই’গ্রুপের তলানিতে অবস্থান করছে। এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি একটিতেও। এর ওপর ফিফা র‌্যাঙ্কিংয়ে ওমান অনেক এগিয়ে (৮০তম অবস্থান তাদের)। ফলে দোহার ম্যাচে ওমান যে ঝড় বইয়ে দেবে- তা সহজেই অনুমেয়।

এখন ভারতের কাছে আগের ম্যাচ হেরে বাংলাদেশ দলে চলছে ভুল-ত্রুটি সংশোধন। তরুণ ডিফেন্ডার মোহাম্মদ ইমন যেমন বলেছেন, ‘ওমানের বিপক্ষে আশা করি ভালো খেলবো। কার কী ভুল, সেগুলো নিয়ে কোচ কাজ করছেন, বিশেষ করে আমরা যারা নতুন দলে যোগ দিয়েছি।’

ওমানের কাছে আগের দেখায় বাংলাদেশ ৪-১ গোলে হেরেছিল। সেই ফল মাথায় রেখে এবার অন্তত ভালো খেলার প্রতিশ্রুতি লাল-সবুজ সেনানীদের। আরেক তরুণ ডিফেন্ডার ইয়াছিন আরাফাতও মনে করেন এমনটা, ‘ওমান শক্তিশালী দল। আমরা চেষ্টা করবো তাদের বিপক্ষে অন্তত ভালো খেলতে। কার্ডজনিত কারণে ওমানের বিপক্ষে অনেকে খেলতে পারবে না। ব্যক্তিগতভাবে যদি আমি সুযোগ পাই, ভালো খেলার চেষ্টা করবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে