ফ্রান্স-জার্মানি ম্যাচ কখন, দেখবেন কোথায়

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২১, ১৭:০৯আপডেট : ১৫ জুন ২০২১, ১৭:১৭

ইউরোপের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ইউরো শুরুর পর থেকেই গ্রুপ ‘এফ’ নিয়ে তুমুল আলোচনা। তা অবশ্য হওয়ারই কথা। এবারের এই গ্রুপটাই যে ‘গ্রুপ অব ডেথ’! মৃত্যুকূপে বর্তমান ইউরো জয়ী পর্তুগালের সঙ্গে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, তিনবারের ইউরো জয়ী জার্মানি ও হাঙ্গেরী। সেই মৃত্যুকূপের লড়াই শুরু হচ্ছে আজ।

মঙ্গলবার রাত ১০টায় বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল মুখোমুখি হবে হাঙ্গেরির। ম্যাচটি দেখাবে সনি টেন-২। এর পর রাত ১টায় রোমাঞ্চ ছড়াতে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-জার্মানি। এই ম্যাচটিও সরাসরি দেখাবে সনি টেন-২।

মিউনিখে জার্মানদের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্সের জন্য সুখবর যে, ফিট হয়ে ফিরেছেন করিম বেনজিমা ও আন্তোয়ান গ্রিজমান। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ইনজুরি আক্রান্ত হয়েছিলেন দু’জন। জার্মান শিবিরে অবশ্য চোট সংবাদ রয়েছে। পায়ের ইনজুরি থেকে এখনও সেরে উঠেননি মিডফিল্ডার লিওন গোরেৎজকা।

বড় টুর্নামেন্টে মুখোমুখি পরিসংখ্যানে ফ্রান্স-জার্মানি দু’দলই সমানে সমান। এ নিয়ে বড় কোনও টু্র্নামেন্টে তারা মুখোমুখি হচ্ছে ষষ্ঠবার। তবে গ্রুপ পর্বে এবারই প্রথম। প্রতিটি দল জয় পেয়েছে দুটি করে ম্যাচে, ড্র রয়েছে একটি। দু’দল ইউরোয় মুখোমুখি হয়েছে সর্বশেষ ২০১৬ সেমিফাইনালে। ম্যাচটি ফ্রান্স জিতেছিল ২-০ গোলে। তাতে জোড়া গোল করেছেন গ্রিজমান।

এর ওপর ফরাসিদের প্রেরণা দিচ্ছে এই পরিসংখ্যান- জার্মানদের মাটিতে সর্বশেষ ৫ ম্যাচেই ফ্রান্স অপরাজেয় ছিল। ৩টি জয়ের বিপরীতে ড্র দুটিতে। তাই কাগজে-কলমে এগিয়ে আছে এমবাপ্পে-বেনজিমারা।

অপর দিকে ব্যাক-টু ব্যাক ইউরো জেতার লক্ষ্যে পর্তুগালের আজকের প্রতিপক্ষ হাঙ্গেরি। যারা সর্বশেষ আসরে শেষ ষোলো পর্যন্ত খেলেছে। কাগজে-কলমে অবশ্য পর্তুগালই শক্তিশালী। মুখোমুখি লড়াইয়ে ৯টি জয় পর্তুগালের আর ড্র ৪টিতে। তবে বড় টুর্নামেন্টে এ নিয়ে তৃতীয়বার দল দুটি মুখোমুখি হচ্ছে। সর্বশেষ ১৯৬৬ বিশ্বকাপ ও ২০১৬ ইউরোতে তারা মুখোমুখি হয়েছিল। প্রথমটিতে পর্তুগিজরা জিতেছে ৩-১ গোলে, পরেরটিতে দু’দল ড্র করে ৩-৩ গোলে।  

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম