বাহরাইনের সঙ্গে সমতায় শুরু অনূর্ধ্ব-২৩ দলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৬, ১৬:৪৫আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৬:৪৬

বঙ্গবন্ধু গোল্ড কাপে আগে গোল দিয়ে লিড নিয়েও জয়ের দেখা পায়নি বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। বাহরাইনের সঙ্গে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছে স্বাগতিকদের ছোট দল।
রবিবার যশোর শামস উল হুদা স্টেডিয়ামে খেলার ১৮ মিনিটে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। উইঙ্গার রুবেল মিয়া ডান প্রান্ত দিয়ে বাহরাইনের ডিফেন্স ভেদ করে ছোট বক্সের মাঝামাঝি কাট ব্যাক করেন। বাহরাইনের গোলরক্ষক আল দোসারি বলের লাইন মিস করলে বল পেয়ে যান ইউসুফ সিফাত। করমর্দনের দূরত্বে থেকে আলতো ছোঁয়ায় গোল করতে ভুল করেননি তিনি।
কিন্তু ৫ মিনিট পরই খেলায় আসে সমতা। বাংলাদেশের অধিনায়ক রেজাউল করিম ও আরেক অভিজ্ঞ ডিফেন্ডার কেষ্ট কুমার বোসের ভুল বোঝাবুঝিতে বক্সের ওপর বলের নিয়ন্ত্রণ নেন বাহরাইন অধিনায়ক জাসিম আল শেখ। বারের নিচে একা দাঁড়ানো অসহায় জিয়াউর রহমানকে পরাস্ত করতে তার অসুবিধা হয়নি।

শেষ দিকে ৮৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বাহরাইন। মিডফিল্ডার আনোয়ার আলী ইচ্ছেকৃত হ্যান্ড বল করলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

/আরএম/এফআইআর/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী