টিম ওয়ার্কে খুশি অনূর্ধ্ব-২৩ দলের কোচ মরেনো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৬, ১৮:২২আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৮:২৮

যশোর শামস উল হুদা স্টেডিয়ামে মরেনো। বঙ্গবন্ধু গোল্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের সঙ্গে ১-১ সমতা দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সমতা নিয়ে মাঠ ছাড়লেও দলের সার্বিক টিম ওয়ার্কে খুশি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের কোচ গঞ্জালো মরেনো সানচেজ। রবিবার যশোর শামস উল হুদা স্টেডিয়ামে ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রথম ম্যাচটা কঠিন ছিল। তবে আমি টিম ওয়ার্কে খুশি।’
দল জিতলেও কিছু সমস্যাকে দলের ভালো পারফরম্যান্স না হওয়ার পেছনে কারণ হিসেবে ‍তুলে ধরেন মরেনো। বলেন, ‘দলে এখনও ফিটনেস সমস্যা রয়ে গেছে। আমরা তিনটি পরিষ্কার সুযোগ পেয়েছিলাম। মাঠের অবস্থা খুব একটা ভালো ছিল না। তাই কিছুটা সমন্বয়হীনতা থাকবেই।’
একইভাবে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সহকারী কোচ গোলাম জিলানী। বলেন, ‘আমরা এতোদিন ফিটনেস নিয়েই কাজ করেছি। তাই বিভিন্ন দিকে ঘাটতি রয়েই গেছে। আমরা যে সুযোগগুলো পেয়েছি তা কাজে লাগাতে পারলে জয় পেতে পারতাম।’

বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলের হয়ে ১৮ মিনিটে একমাত্র গোলটি করে দলকে এগিয়ে দিয়েছিলেন ইউসুফ সিফাত। ম্যাচ শেষে কথা বলেন তিনিও। এই ম্যাচের ভুলগুলো পরের ম্যাচে শুধরে নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘ এই ম্যাচে গোলের পর সিদ্ধান্ত ছিল বল পায়ে রেখে খেলবো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক ডিফেন্ডার ভুল করায় প্রতিপক্ষ গোলের সুযোগ পায়। আমরা পরবর্তী ম্যাচে ভুলগুলো শুধরে নিতে পারবো। এ ম্যাচটা জেতা উচিত ছিল। সামনে আরও দুটি ম্যাচ আছে সেখানে ভালো করতে চেষ্টা করবো।’

এই প্রথম আন্তর্জাতিক কোনও ম্যাচে গোল করলেন সিফাত। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বলেন, ‘এটি ছিল আমার প্রথম আন্তর্জাতিক গোল। খুব বেশি উচ্ছ্বসিত ছিলাম। তাই জার্সি খুলে দৌঁড়েছি।’

বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলের মতো কিছু আক্ষেপের কথা বলেন বাহরাইন কোচ মররজান ইদ। বলেন, ‘ছেলেদের নৈপুণ্যে আমি সন্তুষ্ট। বেশির ভাগেরই এটি ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। পাসিংসহ অনেক ভুলই ছিল। আমি পরবর্তী ম্যাচ নিয়ে আশাবাদী।’

এ ড্রয়ের ফলে সেমি ফাইনালের পথ কঠিন হলো কিনা এমন প্রশ্নের জবাবে বাহরাইন কোচ আরও বলেন, ‘এ প্রতিযোগিতায় অনেক কিছুই ঘটতে পারে। তবে আমি আশাবাদী যে, আমরা পরবর্তী রাউন্ডে যেতে পারবো।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে