হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ডেনমার্কের অনুশীলনে এরিকসেন

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২১, ১৩:৩০আপডেট : ২০ জুন ২০২১, ১৩:৪১

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সতীর্থদের বিস্ময় উপহার দিয়েছেন ডেনমার্কের বড় তারকা ক্রিস্টিয়ান এরিকসেন। দলের মনোবল বাড়াতে আচমকাই হাজির হয়েছিলেন ডেনমার্কের অনুশীলনে। এ সময় প্রত্যেককে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন।

গত শনিবার ফিনল্যান্ডের বিপক্ষে ইউরোর খেলার সময় মাঠে লুটিয়ে পড়েছিলেন এরিকসেন। মাঠের প্রাথমিক চিকিৎসার পর এতদিন ভর্তি ছিলেন হাসপাতালে। সেখানে তার হৃদযন্ত্রে সফলভাবে বসানো হয়েছে ‘হার্ট স্টার্টার’। হৃদযন্ত্র স্বাভাবিক রাখতেই এই অস্ত্রোপচারটি করা হয়েছিল। এর পর এরিকসেন হাসপাতাল ছাড়েন শুক্রবার।

সেখান থেকে তিনি সরাসরি চলে যান ডেনমার্কের অনুশীলন ক্যাম্পে। সতীর্থদের সঙ্গে দেখা করার বিষয়টি পুরোপুরি বিস্ময় ছিল দলের কাছে। সতীর্থ মিডফিল্ডার ক্রিস্টিয়ান নোরগার্দ বলেছেন, ‘আমি জানতাম না ও (এরিকসেন)আসছে। তাই ক্রিস্টিয়ান আসার পরই আমরা অনুশীলন বন্ধ করে দিয়েছিলাম।’

অবশ্য এরিকসেনের এমন উপস্থিতি দলের মনোবল অনেক বাড়িয়ে দিয়েছে বলে জানালেন নোরগার্দ, ‘ওকে দেখে মনে হয়েছে সম্পূর্ণ ভালো আছে। ওর আসাতে দল দলের মাঝে শক্তির সঞ্চার হয়েছে। আমরা সবাই তাকে জড়িয়ে ধরেছিলাম। ওকে আবার ছেলের সঙ্গে হাঁটতে দেখে সত্যিই ভালো লেগেছে। সব দিক দিয়ে দিনটা আমাদের ভালো গেছে। যা আমাদের প্রয়োজন ছিল।’

আরেক সতীর্থ ডিফেন্ডার মায়েহলে বলেছেন, এরিকসেনের উপস্থিতি কীভাবে তাদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরিয়েছে, ‘পুরো বিষয়টাই আবেগপূর্ণ ছিল। সর্বশেষ আমরা যখন তাকে দেখি, মাঠে শোয়া অবস্থায় ছিল। ওর প্রাণ বাঁচানোর চেষ্টা চলছিল। পরে আমরা জানতাম যে ও ঠিক আছে। কিন্তু সামনে দেখার বিষয়টা পুরোপুরি ভিন্ন।’   

অবশ্য কিছুক্ষণ সময় কাটানোর পর সতীর্থদের সঙ্গে লাঞ্চও সারেন এরিকসেন। এসময় পরিবারের সবাই সঙ্গেই ছিল।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের