বিশ্বকাপজয়ী ডিফেন্ডারকে ‘মানসিকভাবে ধ্বংস’ করে দিয়েছিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২১, ২০:০৩আপডেট : ২১ জুন ২০২১, ২০:০৩

ফুটবল ইতিহাসের সেরা ডিফেন্ডারদের ছোট্ট তালিকাতেও তিনি থাকবেন নিশ্চিতভাবে। ইতালির জার্সিতে বিশ্বকাপ জেতার স্বাদও পেয়েছেন তিনি। ৩৮ বছর পর্যন্ত টেনে নেওয়া লম্বা ক্যারিয়ারে প্রাপ্তির ডালি সাজাতে কম ফরোয়ার্ডের মুখোমুখি হতে হয়নি আলেসান্দ্রো নেস্তার। তবে লিওনেল মেসির সামনে আর কখনও পড়তে চান না। মাত্র ১০ মিনিটেই আর্জেন্টাইন অধিনায়ক ‘মানসিকভাবে ধ্বংস’ করে দিয়েছিলেন সাবেক এই ডিফেন্ডারকে।

মেসির মুখোমুখি হলে সব ডিফেন্ডারকেই দিতে হয় কঠিন পরীক্ষা। এমনও বলতে শোনা গেছে, মেসিকে আটকে বন্দুক হাতে নেওয়া ছাড়া উপায় নেই! নেস্তাও জানতেন মেসি সম্পর্কে। কিন্তু মাঠের ফুটবলে উপলব্ধিটা আরও ভালোভালে হয়েছিল তার। এসি মিলানের জার্সিতে নেস্তা বার্সেলোনা ফরোয়ার্ডের মুখোমুখি হয়েছেন চারবার। এবং সবক’টি ২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে। গ্রুপ পর্বের পর কোয়ার্টার ফাইনালেও মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-মিলান।

সেবারই নেস্তা বুঝতে পেরেছিলেন মেসি আসলে কী! মাত্র ১০ মিনিটে জেনে যান কার বিরুদ্ধে খেলছেন তিনি। ইতালিয়ান এক সংবাদমাধ্যমকে বিশ্বকাপজয়ী ডিফেন্ডারের বর্ণনা, ‘(ম্যাচের) দশম মিনিটে মেসিকে লাথি মেরে আমি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। ওই সময়ই আমি দেখতে পাই সত্যিকারের তারকাকে। সে (মেসি) আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে, যাতে আমি উঠে দাঁড়াতে পারি। ওই সময় সে আমাকে মানসিকভাবে ধ্বংস করে দেয়।’

পরিস্থিতিটা আরও ভালোভাবে বোঝাতে নেস্তা যোগ করলেন, ‘আপনি বুঝতে পারছেন? আমি মাটিতে পড়ে আছি এবং দুই সেকেন্ড পর যখন চোখ খুললাম, তখন দেখলাম সে আমার দিকে হাত বাড়িয়ে আছে। আমাকে টেনে ‍তুলতে মেসি সাহায্য করতে চাইছে। সে আমাকে মানসিকভাবে ধ্বংস করে দিয়েছিল তখন।’

মেসির সঙ্গে যে ঘটনার বর্ণনা করেছেন নেস্তা, সেসময় তার বয়স ছিল ৩৭। ক্যারিয়ারের অস্তলগ্নে থাকা এক ডিফেন্ডারের মেসিকে সামলাতে কী অবস্থা হয়েছিল, সেটাও শোনালেন নেস্তা, ‘আমাকে যে বিষয়টা বিষণ্ন করেছিল, সেটা হলো ১০ মিনিটের মধ্যে দশবার সে আমাকে ফাঁকি দিয়ে বেরিয়ে গেছে। ৩৭ বছর বয়সে এসে আমার সংগ্রামের শুরুটা হয়েছিল সে সময়।’

বর্তমান ফুটবলে একটা পার্থক্য নিয়ে সব জায়গায় আলোচনা, মেসি না রোনালদো— কে সেরা? নেস্তা সরাসরি উত্তর না দিলেও কথার প্যাঁচে বুঝিয়ে দিলেন মেসিকে কোন জায়গায় রাখেন তিনি, ‘মেসি ও রোনালদো দুজনের বিপক্ষেই আমি খেলেছি। একজন (মেসি) কিছুটা বিস্ময়কর, অন্যজন বছরে ৪০টি করে গোল করে। নিজেদের অবস্থান থেকে দুজনই শক্তিশালী। তবে এই দুজনের মধ্যে আমি মেসির মুখোমুখি হতে চাইবো না।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের