মাঠের সমালোচনা করে শাস্তি পেলেন ব্রাজিল কোচ  

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২১, ১৯:৫৭আপডেট : ২৫ জুন ২০২১, ১৯:৫৭

আয়োজকদের একের পর সমালোচনার তীর ছুড়ছিলেন ব্রাজিল কোচ তিতে। যেটি পছন্দ হয়নি লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের। ভবিষ্যতের জন্য সতর্ক করে দিতে তাকে ৫ হাজার ডলার জরিমানা করেছে কনমেবল।

সর্বশেষ মন্তব্যটি তিনি করেছেন কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচটির পর। যেটি হয়েছিল রিও ডি জেনেইরোর স্তাদিও নিলতন সান্তোসে। এখানকার মাঠ নিয়ে তিতে অসন্তোষ প্রকাশ করেছেন এভাবে, ‘দুটো সেরা মানের দলের সেরা খেলোয়াড়দের জন্য এই ধরনের মাঠ অগ্রহণযোগ্য। দল দুটির খেলোয়াড়রা ইউরোপে দারুণ মানের টার্ফ ও ভালো মাঠে খেলে থাকে। অথচ এখানে এই ধরনের মাঠে খেলতে হচ্ছে।’

এছাড়া ১২ জুনও আয়োজকদের নিয়ে সমালোচনা করেন ব্রাজিল কোচ। এক সংবাদ সম্মেলনে বলে বসেন, ‘এই দেশে কোপা আমেরিকা স্থানান্তরিত হয়েছে বিভ্রান্তিকরভাবে।’

বার বার আক্রমণে তাই বাধ্য হয়েই কঠিন সিদ্ধান্ত নিয়েছে কনমেবল। তার মতো একই কাজ করে শাস্তি পেয়েছেন বলিভিয়ার এক খেলোয়াড়ও।

বার বার এমনটি হওয়ায় কনমেবল আবার হুঁশিয়ারিও উচ্চারণ করেছে। কনমেবলের ডিসিপ্লিনারি কমিটির প্রেসিডেন্ট ইদুয়ার্দো গ্রোস ব্রাউন বলেছেন, ভবিষ্যতে আবারও একই কাজ করলে নতুন শাস্তি পাবেন তিতে! ঘটনার গুরুত্ব বোঝাতে কনমেবল অবশ্য এও জানিয়েছে, শাস্তির বিরুদ্ধে কোনও আপিল করতে পারবে না ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।

/এফআইআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি