শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২৪, ১৭:০০আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৭:৩৭

ইউরোর শিরোপা ঘরে তোলার পর ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি দেখলো স্পেন। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে তারা তিনে উঠে এসেছে। অপর দিকে কাতার বিশ্বকাপ জয়ী ও সদ্য কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রেখেছে।

ইউরো, কোপায় ঠাসা ব্যস্ত ফুটবল সূচির পর প্রকাশ পেলো ফিফা র‌্যাঙ্কিং। ইউরোর ফাইনালে স্পেনের কাছে পরাজিত ইংল্যান্ড চতুর্থস্থানে জায়গা করে নিয়েছে। তাতে একধাপ পেছনে পড়ে গেছে ব্রাজিল। কোপা ব্যর্থতায় সেলেসাওদের অবস্থান এখন পঞ্চম।

কোপার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া ভেনেজুয়েলার উন্নতি ছিল সবচেয়ে বেশি। ১৭ ধাপ এগিয়ে তাদের অবস্থান এখন ৩৭। ইউরোর কোয়ার্টার ফাইনাল খেলা তুরস্কও বিশাল ঝাঁপ দিয়েছে। ১৬ ধাপ আগানো দলটির অবস্থান এখন ২৬।

কোপার ফাইনাল খেলার পুরস্কার পেয়েছে কলম্বিয়াও। দুই বছর শীর্ষে দশে উঠে এসেছে তারা। তাদের অবস্থান এখন ৯। একমাস কোনও ফুটবল না খেলা বাংলাদেশেরও উন্নতি হয়েছে। একধাপ এগিয়েছে তারা। তাদের অবস্থান ১৮৪।

শীর্ষ দশে যারা-

১. আর্জেন্টিনা

২. ফ্রান্স

৩. স্পেন

৪. ইংল্যান্ড

৫. ব্রাজিল

৬. বেলজিয়াম

৭. নেদারল্যান্ডস

৮. পর্তুগাল

৯. কলম্বিয়া

১০. ইতালি

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশে পা পড়েছিল মেসি আর আর্জেন্টিনার, কেমন ছিল সেই দিনগুলো
আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবার, ইতিহাসের অপেক্ষায় বেনিন
আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ চূড়ান্ত, মেসি কি বিদায়ী ম্যাচ খেলবেন?
সর্বশেষ খবর
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
রোহিঙ্গা ক্যাম্পে পিস ক্যাফে- কমিউনিটি লাইব্রেরি চালু 
রোহিঙ্গা ক্যাম্পে পিস ক্যাফে- কমিউনিটি লাইব্রেরি চালু 
স্ত্রীকে কুপিয়ে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
স্ত্রীকে কুপিয়ে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী