কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০২৪, ১৮:৫২আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৮:৫২

কোপা আমেরিকা শেষ হওয়ার দুই সপ্তাহ পর ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। তাতে লিওনেল মেসিসহ আর্জেন্টিনার ৫ খেলোয়াড় জায়গা করে নিয়েছেন।

একাদশে জায়গা করে নিলেও টুর্নামেন্টে সেভাবে আলো ছড়াতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। ৫ ম্যাচে একটি গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন একটি। ফাইনালে তো কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে গোড়ালির চোট নিয়ে মাঠও ছেড়েছেন। যদিও সমস্যা হয়নি তাতে। আর্জেন্টিনা ১-০ গোলের জয়ে শিরোপা ধরে রাখতে পেরেছে।

ফাইনালে যার গোলে আর্জেন্টিনার শিরোপা নিশ্চিত হয়েছে সেই লাউতারো মার্নিজও একাদশে রয়েছেন। একাদশে আক্রমণভাগে তার সঙ্গে রয়েছেন বার্সেলোনার রাফিনহা। ব্রাজিলের একমাত্র খেলোয়াড় হিসেবে একাদশে রয়েছেন তিনি।

‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হওয়া হামেস রদ্রিগেজ রয়েছেন তিন সদস্যের মিডফিল্ডে। তার সঙ্গে আছেন উরুগুয়ের ম্যানুয়েল উগার্তে ও আর্জেন্টিনার রদ্রিগো দে পল। চার ডিফেন্ডারের মধ্যে আছেন প্রথমবার খেলতে আসা কানাডার অ্যালিস্টার জনস্টন। রয়েছেন কলম্বিয়ার ডেভিনসন সানচেস, আর্জেন্টিনার ক্রিস্তিয়ান রোমেরো ও ইকুয়েডরের পিয়েরো হিনকাপি।  

গোলকিপার হিসেবে রয়েছেন আর্জেন্টিনার নির্ভরযোগ্য তারকা এমিলিয়ানো মার্টিনেজ। শিরোপা ধরে রাখতে গোলপোস্টে চীনের প্রাচীর হয়ে ছিলেন তিনি। তার কারণে পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা মাত্র একটি গোল হজম করেছে। কোয়ার্টার ফাইনালে তার বীরত্বেই রক্ষা পেয়েছে আলবেসিলেস্তরা। ইকুয়েরের বিপক্ষে শুটআউটে দুটি গোল সেভ করেছিলেন তিনি।    

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনার খেলার ভেন্যু বদলে যাচ্ছে
ম্যারাডোনার পর যেমন বদলে ছিল আর্জেন্টিনা, মেসির পরও কি বদলাবে?
মেসিকে নিয়ে ইন্টার মায়ামির বাংলায় উচ্ছ্বাস
সর্বশেষ খবর
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
রোহিঙ্গা ক্যাম্পে পিস ক্যাফে- কমিউনিটি লাইব্রেরি চালু 
রোহিঙ্গা ক্যাম্পে পিস ক্যাফে- কমিউনিটি লাইব্রেরি চালু 
স্ত্রীকে কুপিয়ে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
স্ত্রীকে কুপিয়ে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী