মোরাতাকে প্রাণ নাশের হুমকির পর এনরিকে যা বললেন

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২১, ১৫:৪৭আপডেট : ২৮ জুন ২০২১, ১৫:৪৭

দুটি পেনাল্টিসহ গোলের বেশ কিছু সুযোগ মিস হয়েছে স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতার। এর পর থেকে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি আর অপমান সহ্য করতে হচ্ছে তাকে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগেও স্পেন কোচ লুইস এনরিকের কথায় স্থান পেলো তার প্রসঙ্গ। পরিস্থিতি সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন এই কোচ।

মোরাতা ভয়ঙ্কর এই অভিজ্ঞতার কথা স্বীকার করেন এই সপ্তাহে। গ্রুপ পর্বে তিন ম্যাচে গোলের সুযোগ মিস হওয়ায় প্রাণ নাশের হুমকি পাচ্ছেন। এমনকি নানাভাবে অপমানেরও শিকার হচ্ছেন তার পরিবার। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এনরিকে তাই ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘পরিস্থিতিটা খুবই গুরুতর। তাই আমার মনে হয় বিষয়টি পুলিশের হাতে দেওয়া উচিত।’

শেষ ষোলোর এই ম্যাচের আগে কোপেনহেগেনে এই কোচ আরও বলেছেন, ‘কাউকে অপমান ও মৃত্যুর হুমকি দেওয়া, বিশেষ করে পরিবার ও বাচ্চাদের উদ্দেশ্য করে। তখন বিষয়টি খুবই গুরুতর অপরাধ হয়ে দাঁড়ায়। এমন বিষয় যথাযথ কর্তৃপক্ষের হাতে দেওয়া উচিত এবং অত্যন্ত জোর দিয়ে সেটি দেখা উচিত।’

সুইডেনের বিপক্ষে প্রথম ম্যাচেই পেনাল্টি নষ্ট করেন  মোরাতা। তাতে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে স্পেন। দ্বিতীয় ম্যাচে পর্তুগালের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে আবার একটি গোলও করেন তিনি। কিন্তু শেষ ম্যাচটিতে আবারও পেনাল্টি-ভাগ্য সহায় হয়নি তার। তবে এই ম্যাচে স্লোভাকিয়াকে ৫-০ গোলে হারিয়েই শেষ ষোলো নিশ্চিত করে স্পেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের