বাংলাদেশি কিংসলেকে যে বার্তা দিলেন জেমি ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২১, ১৮:৪৯আপডেট : ২৮ জুন ২০২১, ১৯:১৪

বাংলাদেশি এলিটা কিংসলে মাঠে নেমেই গোল পেয়েছেন। বসুন্ধরা কিংসের হয়ে প্রথম ম্যাচেই এমন সাবলীল পারফরম্যান্সের পর লাল-সবুজ জার্সি গায়ে দেওয়ার দাবিটা জোরালো করে রেখেছেন। বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডেও কিংসলের গোল প্রাপ্তির খবরে ভীষণ খুশি। এরইমধ্যে তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ৪১ বছর বয়সী কোচ। তবে এখনই ৩১ বছর বয়সী স্ট্রাইকারকে জাতীয় দলে ডাকা নিয়ে সবুজ সংকেত দিতে চাইছেন না তিনি। অপেক্ষা করতে চাইছেন প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপর।

লন্ডনে আপাতত ছুটি কাটাচ্ছেন জাতীয় দলের ইংলিশ কোচ। বিরতিতে থাকলেও নিয়মিত খোঁজ-খবর রাখছেন ঘরোয়া ফুটবলের। সেখান থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কিংসলের প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি। ও প্রথম ম্যাচেই গোল পেয়েছে। এখন কিংসলে যদি ধারাবাহিকভাবে ভালো করতে পারে, তাহলে জাতীয় দলে ডাকার সুযোগ আছে।’

কিংসলের সঙ্গে যোগাযোগ করে ডে সুনির্দিষ্ট কিছু বার্তাও দিয়েছেন। সেগুলো হলো, কিংসলেকে ফিট থাকতে হবে, প্রতিটি ম্যাচে পারফর্মও করতে হবে। তাহলেই সুযোগ মিলতে পারে বাংলাদেশ দলে। তবে এক কিংসলের অন্তর্ভুক্তিতে দেশের ফুটবলের চেহারা বদলে যাবে না। এর জন্য সমন্বিত পরিকল্পনা দরকার বলে মনে করেন ডে, ‘তৃণমূল থেকে ফুটবলার তৈরি করতে হবে। যা বাইরের দেশগুলো করে থাকে। তা না হলে ভালো ফুটবলার বেরিয়ে আসবে না।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী