মৌসুমের প্রথম এল ক্লাসিকো কবে জেনে নিন

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২১, ১৮:৩৬আপডেট : ০১ জুলাই ২০২১, ১৮:৩৬

শুরু হয়ে যাচ্ছে লা লিগার নতুন মৌসুম। ২০২১-২২ মৌসুমের স্প্যানিশ লিগটি মাঠে গড়াবে ১৫ আগস্ট থেকে। আর উদ্বোধনী দিনেই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ। রিয়ালের প্রতিপক্ষ আলাভেস আর বার্সার প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর।

সান্তিয়াগো বার্নাব্যুতে নির্মাণ কাজ চলতে থাকায় রিয়াল মাদ্রিদ প্রথম তিন ম্যাচ খেলবে ঘরের বাইরে। ঘরের মাঠে তাদের প্রথম ম্যাচ ১২ সেপ্টেম্বর, প্রতিপক্ষ সেল্তা। ঐতিহ্যবাহী এল ক্লাসিকো মাঠে গড়াবে ২৪ অক্টোবর। ন্যু ক্যাম্পে বার্সা আতিথ্য দেবে রিয়ালকে। ফিরতি লেগ হবে বার্নাব্যুতে আগামী বছরের ২০ মার্চ। নতুন মৌসুম এই বছরের ১৫ আগস্ট শুরু হয়ে শেষ হবে আগামী বছরের ২২ মে।

এদিকে গত সপ্তাহে স্প্যানিশ সরকার বলেছে, প্রথম ও দ্বিতীয় বিভাগ থেকে দর্শকের ওপর থেকে তারা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। তবে দর্শক উপস্থিতি থাকবে সীমিত। ফলে গত মৌসুম পুরোপুরি দর্শকবিহীন হওয়ায় লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস আশা করছেন, মৌসুমের শুরুতে দর্শক থাকবে কমপক্ষে ৭০ শতাংশ। এর পর নভেম্বরে গিয়ে সেটি শতভাগ হবে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের