বঙ্গবন্ধু গোল্ড কাপে মালদ্বীপের শুভ সূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৬, ১৮:২৪আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১৮:২৬

বঙ্গবন্ধু গোল্ড কাপে কম্বোডিয়াকে ৩-২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে মালদ্বীপ। আজ সোমবার যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মালদ্বীপের জয়ের নায়ক ফরোয়ার্ড হাসান নাইজ। দুই অর্ধে দুটি গোল করেন তরুণ এই ফরোয়ার্ড, হন ম্যাচ সেরাও।  বঙ্গবন্ধু গোল্ড কাপে মালদ্বীপের শুভ সূচনা

খেলার চার মিনিটেই এগিয়ে যায় মালদ্বীপ। ফরোয়ার্ড হাসান নাইজের স্কয়ার পাসে প্লেসিং শটে গোলটি করেন ইসা ইসমাইল। ১৫ মিনিটে সমতা আনে কম্বোডিয়া। স্ট্রাইকার ভ্যানডেথ সন বক্সের মাঝামাঝি থেকে নিচু শটে সমতাসূচক গোলটি করেন। ৩৮ মিনিটে হাসান নাইজের গোলে আবারও এগিয়ে যায় মালদ্বীপ। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে চানরাসমে সক স্কোরলাইনে আবারও সমতা নিয়ে আসেন।

আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা যখন জমে উঠেছে তখন ব্যক্তিগত দ্বিতীয় ও জয়সূচক গোলটি করেন হাসান নাইজ। খেলা শেষের তখন বাকি দশ মিনিট। ওই দশ মিনিট নির্বিঘ্নে কাটিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে মালদ্বীপ।  বঙ্গবন্ধু গোল্ড কাপে মালদ্বীপের শুভ সূচনা

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী