স্পেন-ইতালি সেমিফাইনাল কখন, দেখবেন কোথায়

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২১, ১২:৪৮আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৩:০৭

১৯৯৪ বিশ্বকাপটা খুব করে মনে থাকার কথা লুই এনরিকের। কোয়ার্টার ফাইনালে তার দল স্পেন মুখোমুখি হয়েছিল ইতালির। ওই ম্যাচটাতেই এনরিকের নাক ভেঙে দিয়েছিলেন ইতালির মাউরো তাসোত্তি! ওয়েম্বলিতে ইউরোর সেমিফাইনালে দল দুটি আবারও মুখোমুখি হওয়ায় ২৭ বছর আগেকার কাণ্ডের কথা মনে পড়ে যাওয়ার কথা এনরিকের। কারণ সাবেক এই স্প্যানিশ খেলোয়াড়ই এখন স্পেনের কোচ! মঙ্গলবার রাত ১টায় প্রথম সেমির ম্যাচটি দেখাবে সনি টেন-২।   

অবশ্য সেই পুরনো ঘটনা মনে করিয়ে শিষ্যদের তাতিয়ে দিতে পারবেন কিনা এ নিয়েও সংশয় অনেকের। রবার্তো মানচিনির হাত ধরে পুরোপুরি নতুন ঘরানার ফুটবল খেলছে ইতালি। রক্ষণাত্মক ফুটবল খেলা দলটি এখন আগ্রাসী ফুটবলে বিশ্বাসী। অথচ গত বিশ্বকাপে তো বাছাই পর্বই পার হতে পারেনি। সেই দলটিই কিনা শেষ ৩২ ম্যাচ অপরাজিত!

স্পেনকে অবশ্য প্রেরণা জোগাতে পারে ইউরোর ২০১২ সালের ফাইনাল। সেবার আজ্জুরিদেরর ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ঘরে তুলেছিল। সর্বশেষ আসরে অবশ্য শেষ ষোলোতেই স্প্যানিশদের বিদায় ঘণ্টা বাজিয়েছিল ইতালি।

তাই এই স্প্যানিশদের ভীষণ সমীহ ইতালি কোচ মানচিনির, ‘গত ২০ বছর ধরে স্পেন ফুটবলে আধিপত্য করে খেলেছে। আমার মনে হয় না ওরা নিজেদের খেলার ধরন পাল্টাবে। নিজস্ব স্বকীয়তার জন্যেই ওরা বাড়তি সাফল্য পেয়েছে। আমাদের বেলাতেও কিছুটা ভিন্নতা থাকবে। সেটাই ম্যাচে চেষ্টা করবো।’

মুখোমুখি লড়াইয়ে দুই দলই প্রায় সমানে সমান। ৩৬ ম্যাচে ইতালির জয় ১১টিতে, স্পেনের ১২টিতে। ড্র হয়েছে ১৩টি। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও এনরিকে বলছেন, ‘আমি সব সময়ই বলেছি ইউরোয় সেরা আট শিরোপা দাবিদারের মধ্যে আমরা একটি। এখন আছি সেরা চারে। তাই সেমিফাইনালে এসে শিরোপা নিয়ে ভাবাটাই যৌক্তিক।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের