ব্রাজিল প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী, আর্জেন্টিনা ৫-০ গোলে হারবে

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২১, ১৪:৩৭আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৬:০১

ব্রাজিল-আর্জেন্টিনার প্রীতি ম্যাচই যেখানে উন্মাদনার উত্তাল ঢেউ তোলে, সেখানে দল দুটির ফাইনাল লড়াই- উত্তেজনার জ্বরে কাঁপছে গোটা ফুটবল বিশ্ব। ব্রাজিলের স্বপ্ন কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার, অন্যদিকে আর্জেন্টিনার শিরোপা খরা কাটানোর। যদিও লিওনেল মেসিদের সেই আশা পূরণ হওয়ার কোনও সম্ভাবনা দেখছেন না ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বলসোনারু। ফাইনালে আর্জেন্টিনাকে স্রেফ উড়িয়ে দেওয়ার অপেক্ষায় তিনি।

২০১৯ সালের কোপার শিরোপা জিতেছে ব্রাজিল। সৌভাগ্যক্রমে, এবারের আসরের আয়োজকও হয়েছে তারাই। ঘরের মাঠ, তার ওপর দু্র্দান্ত ফর্ম, শিরোপা ধরে রাখতে ভীষণ আশাবাদী সেলেসাওরা। কিন্তু ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে কাজটা সহজ হওয়ার কথা নয়। মেসি জাদুতে আলবিসেলেস্তেরাও আছে নিজেদের চেনা রূপে।

যদিও ফাইনাল মঞ্চ আর্জেন্টিনাকেই চেয়েছিলেন নেইমার। সেমিফাইনাল জয়ের পর ‘সুপার ক্লাসিকো’ ম্যাচের প্রত্যাশা করেছিলেন প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড। একই সঙ্গে নেইমার হুঙ্কার ছেড়ে বলেছিলেন, ফাইনালে আর্জেন্টিনাকে পেলেও জিতবে ব্রাজিলই। একই কথা ব্রাজিল প্রেসিডেন্ট বলসোনারুর কণ্ঠে। এবং সেটা কয়েক কাঠি ওপরে!

তার মতে, বাংলাদেশ সময় রবিবার ভোরের ফাইনালে ব্রাজিল ৫-০ গোলে হারাবে আর্জেন্টিনাকে। মারাকানার ফাইনাল নিয়ে ব্রাজিল প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী, ‘মারাকানায় হতে যাচ্ছে সবচেয়ে বড় লড়াই (ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল)। ব্রাজিল ৫-০ গোলে জিতবে।’

লাতিন আমেরিকার ডার্বি জিতলে জাতীয় দলের শিরোপা খরা কাটবে মেসির। বার্সেলোনার জার্সিতে সম্ভাব্য সবকিছু জিতলেও ছয়বারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টিনার হয়ে এখনও কিছুই জিততে পারেননি। এবার নতুন করে স্বপ্ন দেখছেন তিনি ও তার ভক্তরা।

/কেআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ