কুমিল্লাকে উড়িয়ে শিরোপার কাছাকাছি সাবিনা-কৃষ্ণারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ১৬:৪৭আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৬:৪৭

মেয়েদের ফুটবল লিগে বসুন্ধরা কিংসের দাপট চলছেই। আজ (বৃহস্পতিবার) কুমিল্লা ইউনাইটেডকে ৬-০ গোলে উড়িয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে সাবিনা-কৃষ্ণারা। গাণিতিক হিসাবে আটকে আছে তাদের শিরোপা উদযাপন।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বসুন্ধরার বড় জয়ে শামসুন্নাহার জুনিয়র দুটি ও সাবিনা খাতুন, তহুরা খাতুন, মনিকা চাকমা ও রিতুপর্ণা একটি করে গোল করেন।

১২ ম্যাচের সবক’টি জিতে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কিংস। অন্য ম্যাচে জামালপুর কাচারিপাড়া একাদশকে ১১-০ গোল উড়িয়ে দেওয়া আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ৩০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

এখন পরের দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই কিংস চ্যাম্পিয়ন হবে। অথবা তারা দুই ম্যাচ হারলে এবং আতাউর রহমান ভূঁইয়া জিতলেও তখন দেখা হবে গোল পার্থক্য। সেখানে আতাউর রহমান ভূঁইয়ার (+৫৫) চেয়ে বসুন্ধরা (+৮৭) এগিয়ে অনেক। তাই তাদের শিরোপা নিশ্চিতই বলা চলে।

দলটির কোচ আবু ফয়সাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা পরের ম্যাচ জিতেই শিরোপা উৎসব করতে চাইছি। আশা করছি, বাকি দুটো ম্যাচ জিতেই লিগ শেষ করতে পারবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে