সামনের চার চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২১, ১৭:৫৭আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৭:৫৭

নতুন মৌসুম শুরু হয়নি। ইউরোপিয়ান ক্লাবগুলোর কেউ কেউ শুরু করেছে প্রাক মৌসুম প্রস্তুতি। লক্ষ্য, সামনের মৌসুমের আগে নিজেদের ঝালিয়ে নেওয়া। বড় ক্লাবগুলো ঘরোয়া প্রতিযোগিতা তো বটেই, চোখ রাখছে সবচেয়ে মর্যাদার আসর চ্যাম্পিয়নস লিগে। সামনের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু আগে থেকেই ঠিক ছিল, তার সঙ্গে আরও তিন মৌসুমের ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে উয়েফা।

অর্থাৎ আগামী চার বছর চ্যাম্পিয়নস লিগ ফাইনাল কোথায় হবে, নিশ্চিত হয়ে গেছে। সামনের মৌসুম, অর্থাৎ ২০২২ সালে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শিরোপা লড়াইয়ের মঞ্চ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। এই ভেন্যু আগেই চূড়ান্ত ছিল। এবার ২০২৩ থেকে ২০২৫ সাল- তিন আসরের ফাইনাল ভেন্যু জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা।

আসলে ২০২৩ সালের ফাইনালটাই শুধু ওলটপালট করা হয়েছে। এই আসরের আয়োজক ছিল জার্মানির মিউনিখ। এখন তাদের ২০২৫ সালের আয়োজক বানিয়ে ২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক করা হয়েছে ইস্তাম্বুলকে। তুরস্কের রাজধানীতে গত মৌসুম মানে, ২০২১ সালের ফাইনাল হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়াম থেকে শিরোপা নির্ধারণী ম্যাচ সরিয়ে নেওয়া হয় পোর্তোর এস্তাদিও দু দ্রাগাওয়ে। তাই ২০২৩ সালের ফাইনালের আয়োজক করা হয়েছে ইস্তাম্বুলকে।

২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আগে থেকেই ঠিক করা ছিল। নতুন সূচিতেও ২০২৪ সালের ফাইনালের ভেন্যু ধরে রেখেছে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম। আর ২০২৫ সালের আয়োজক মিউনিখের আলিয়েঞ্জ অ্যারেনা।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু:

২০২২: ক্রেস্তোভস্কি স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ

২০২৩: আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়াম, ইস্তাম্বুল

২০২৪: ওয়েম্বলি স্টেডিয়াম, লন্ডন

২০২৫: আলিয়েঞ্জ অ্যারেনা, মিউনিখ

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী