বিলম্বিত হচ্ছে রামোসের পিএসজি অভিষেক

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২১, ১০:৫৭আপডেট : ২৮ জুলাই ২০২১, ১১:০০

প্যারিস সেন্ত জার্মেইতে (পিএসজি) যোগ দিলেও বিলম্বিত হচ্ছে সের্হিয়ো রামোসের অভিষেক। প্রাক মৌসুম ম্যাচে খেলার কথা থাকলেও কাফ ইনজুরিতে সেটি আর হয়নি। 

পিএসজি বিবৃতিতে জানিয়েছে, গত সপ্তাহের শেষ দিকে অনুশীলনের সময় চোট পান রামোস। এখন বাম কাফ মাসলের চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন। আশা করা হচ্ছে, তিনি এক সপ্তাহের মধ্যে সেরে উঠবেন। 

প্রাক মৌসুম ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ছিল রামোসেরই সাবেক ক্লাব সেভিয়া। পাশাপাশি এখানকার একাডেমি থেকেই বেড়ে ওঠেছিলেন। এখন আগামী এক সপ্তাহের মধ্যে ফিট না হলে পিএসজির প্রথম প্রতিযোগিতামূলক সফরও মিস করতে হবে তাকে। সেটি হলে তার অভিষেক আরও বিলম্বিত হবে।      

প্রসঙ্গত, ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার ফ্রি এজেন্ট হয়েই ফরাসি ক্লাবটিতে নাম লিখিয়েছেন। এর আগে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের সম্পর্কের ইতি টেনেছেন স্প্যানিশ তারকা। 

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের