প্রতারণা মামলায় নেইমারের বিরুদ্ধে আদালতের সমন

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৬, ১৮:২০আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৮:২৫

প্রতারণা মামলায় স্পেনের একটি আদালত বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমারের বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী মাসের ২ তারিখের মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিচারকরা নেইমারের বাবা, সাবেক বার্সা প্রেসিডেন্ট সান্দ্রো রাসেল ও বর্তমান বার্সা প্রেসিডেন্ট যোসেফ বার্তেমেউকেও আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রতারণা মামলায় নেইমারের বিরুদ্ধে আদালতের সমন সান্তোস থেকে বার্সেলোনায় আসার সময়ে নেইমারের দলবদল ফি নিয়ে মামলাটি দায়ের করে ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিএসআই। বার্সেলোনার পক্ষ থেকে সে সময় নেইমারের দলবদল ফি ৫৭ মিলিয়ন ইউরো জানানো হয়। তবে পরে তদন্তে উঠে আসে, নেইমারের জন্য বার্সাকে খরচ করতে হয়েছে আসলে ৮৩ মিলিয়ন ইউরো। যার মধ্যে ৪০ মিলিয়ন গেছে নেইমারের বাবার ব্যক্তিগত প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে।

ট্রান্সফার ফির তথ্য গোপন করে, নায্য পাওনা থেকে বঞ্চিত করায় ব্রাজিলের বিনিয়োগ কোম্পানি ডিআইএস প্রতারণার অভিযোগে মামলা ঠুকে দিয়েছিল নেইমার, তার পরিবার, বার্সেলোনা ও সান্তোসের বিপক্ষে। ডিএসআই দাবি করেছে নেইমার যে পরিমাণ অর্থের বিনিময়ে বার্সা গিয়েছেন তার একটি বড় অংশ তাদের পাওয়ার কথা। কারণ নেইমার যখন ব্রাজিলের সান্তো‌‌‌সে খেলছেন তখন তার সঙ্গে 'প্লেয়ার স্পোর্টিং রাইটস' চুক্তি অনুযায়ী ৪০ শতাংশ অর্থ তাদের পাওয়ার কথা। কিন্তু আসল ট্রান্সফার ফি গোপন করে তাদের সঙ্গে প্রতারণা করেছেন নেইমার।

একই ইসুতে স্পেনের আদালতে কর ফাঁকির অভিযোগে মামলা চলছে নেইমারের বিরুদ্ধে। স্পেনে এই সংক্রান্ত মামলাগুলো খুবই স্পর্শকাতর।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের