বসুন্ধরা কিংসে ব্রাজিলিয়ান-আর্জেন্টাইনের ঝলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২১, ২২:৩৮আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২২:৩৮

আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে হারতে হয়েছিল বসুন্ধরা কিংসকে। তবে বুধবারই ঘুরে দাঁড়িয়েছে শিরোপা প্রত্যাশী দলটি। দুই ব্রাজিলিয়ান রবিনিয়ো ও ফের্নান্দেস এবং আর্জেন্টাইন বেসেরার নৈপুণ্যে কিংস ৩-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চক্রকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের ২০ মিনিটে রবিনিয়োর গোলে এগিয়ে যায় অস্কার ব্রুজনের দল। এ নিয়ে লিগে ১৮ গোল করে এককভাবে শীর্ষে আছেন রবিনিয়ো। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে, অর্থাৎ ৫৫ মিনিটে বেসেরার গোলে ব্যবধান হয় দ্বিগুণ। আর ৭৮ মিনিটে ফের্নান্দেস তৃতীয় গোল করে লাল জার্সিধারীদের ছিটকে দেন।

দিনের অন্য ম্যাচে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্র ৩-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে।

৩৪ মিনিটে ওবি মোনেকে দলকে এগিয়ে নেন। বিরতির পর অবশ্য তাদের গোল পেতে সময় লেগেছে। দ্বিতীয়ার্ধের শেষ দিকে, অর্থাৎ ৮০ মিনিটে সিওভুস আসরোরভ দ্বিতীয় গোলের দেখা পান। আর যোগ করা সময়ের শেষ দিকে এসে বখতিয়ার দুইশবেকভের জাল খুঁজে নিয়ে দলের বড় জয়ে ভূমিকা রাখেন।

১৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে কিংস। এক ম্যাচ কম খেলা মুক্তিযোদ্ধা সংসদ ১৪ পয়েন্ট নিয়ে আছে অবনমন অঞ্চলে।

এদিকে ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে জায়গা হয়েছে শেখ রাসেলের। এক ম্যাচ কম খেলা আরামবাগ ৫ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী