বসুন্ধরা কিংস-মোহনবাগান লড়াই ২৪ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২১, ১৭:১৭আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৭:১৭

এএফসি কাপে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস। এই গ্রুপে আরও আছে ভারতের এটিকে মোহনবাগান, মালদ্বীপের মাঝিয়া স্পোর্টস ও রিক্রিয়েশন ক্লাব। এছাড়া প্লে অফ থেকে ভারতের বেঙ্গালুরু এফসি ও মালদ্বীপের ঈগলসের মধ্যে একটি দল তাদের সঙ্গে যোগ দেবে।

প্লে-অফ ও গ্রুপ পর্ব হবে মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে। আগামী ১৫ থেকে ২৪ আগস্টের মধ্যে। বাংলাদেশের বসুন্ধরা কিংস ২৪ আগস্ট ভারতের এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে। এর আগে ১৮ আগস্ট স্বাগতিকদের মাঝিয়া স্পোর্টস ও রিক্রিয়েশন ক্লাব এবং ২১ আগস্ট প্লে-অফ বিজয়ীর সঙ্গে খেলবে অস্কার ব্রুজনের দল।

এএফসি কাপের গ্রুপ পর্ব খেলতে আগেভাগেই মালদ্বীপ যাওয়ার কথা রয়েছে বসুন্ধরার। বর্তমানে দলটি প্রিমিয়ার লিগে এককভাবে শীর্ষে আছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী