বাংলাদেশ থেকে সাফ ফুটবল গেছে মালদ্বীপে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ১৬:৪৬আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৭:০৯

আগেই সিদ্ধান্ত হয়েছিল ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ বলে পরিচিত সাফ ফুটবল বাংলাদেশে হবে না। নতুন আয়োজক হিসেবে আবেদন করেছিল নেপাল ও মালদ্বীপ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন(সাফ) আজ সোমবার দুপুরে জরুরী নির্বাহী কমিটির সভাতে মালদ্বীপকেই নতুন ভেন্যু হিসেবে ঘোষণা করেছে। এর ফলে প্রথমবারের মতো মালেতে এককভাবে আগামী ১ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা।

সাফের সভা শেষে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সর্ব সম্মতিক্রমে সবাই সিদ্ধান্ত নিয়েছে সাফ ফুটবল মালদ্বীপে হবে। কারণ মালদ্বীপের করোনা পরিস্থিতি নেপালের চেয়ে ভালো। টিকা দেওয়ার হারও বেশি। তাই সবাই মালদ্বীপকে ভেন্যু করতে চেয়েছে।’

আপাতত ৫টি দেশ নিয়ে হবে এই প্রতিযোগিতা। বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত, মালদ্বীপ, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। ভুটান তিন দিন সময় চেয়েছে। এর মধ্যে তারা জানাবে খেলবে কিনা। আর ফিফার নিষেধাজ্ঞায় পড়ে ফুটবল থেকে নির্বাসিত রয়েছে পাকিস্তান।

৬টি দেশ হলে দুই গ্রুপে খেলা হবে। আর ৫টি দেশ হলে লিগ পদ্ধতিতে একে অন্যের বিপক্ষে খেলবে। ট্রফির লড়াইয়ে শীর্ষ দুটি দল মুখোমুখি হবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের