শিরোপা তো দূরে, ফাইনালের পথটাই কঠিন লাগছে বাংলাদেশ কোচের

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২১, ১৬:৪২আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৬:৪২

২০০৫ সালে সবশেষ সাফ ফুটবলের ফাইনালে খেলেছে বাংলাদেশ। এরপর কোনও প্রতিযোগিতায় ট্রফি ছোঁয়া দূরত্বেও যেতে পারেনি লাল-সবুজের সেনানিরা। শেষ চারবার তো গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে। এবার মালদ্বীপে পাঁচ দেশ নিয়ে সাফ ফুটবল হতে যাচ্ছে। লিগ পদ্ধতিতে একে অন্যের বিপক্ষে খেলবে। পয়েন্টে টেবিলের শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল। এমন নিয়মে খেলা দেখে মোটেও খুশি হতে পারেননি বাংলাদেশ কোচ জেমি ডে।

১ থেকে ১৩ অক্টোবর হবে সাফ ফুটবল। এবার লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট হওয়ায় বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা ‍খুব একটা দেখছেন না ডে। গ্রুপ পর্ব হলে সেমিফাইনালে যাওয়ার অন্তত সুযোগ থাকতো। কিন্তু এখন চারটি ম্যাচ খেলে সরাসরি ফাইনালে জায়গা করে নিতে হবে।

ডে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘গ্রুপ পর্ব হলে আমাদের জন্য সুবিধা হতো। সেমিফাইনাল লক্ষ্য রেখে এগিয়ে যাওয়া যেতো। কিন্তু এখন সব দলের বিপক্ষে খেলে ফাইনালে জায়গা করে নেওয়াটা কঠিন। কেননা র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা ছাড়া অন্য চারটি দল আমাদের ওপরে রয়েছে। তাই ফাইনালের পথটা বেশ কঠিন।’

টানা চারটি সাফ থেকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এবার কী হবে, এমন প্রশ্নে ডের উত্তর, ‘আমাদের ফাইনালের সম্ভাবনা কঠিনই বলবো। সম্ভাবনা কম। তারপরও আশা নিয়েই তো সবাই থাকে। আমরাও চেষ্টা করবো ভালো কিছু করার।’

আজই (শুক্রবার) ছুটি কাটিয়ে লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন ডে। আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশের প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী