মালদ্বীপ পৌঁছে বসুন্ধরা কিংসের স্বস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২১, ১৩:৪১আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৩:৪১

এএফসি কাপ খেলতে মালদ্বীপ পৌঁছেছে বসুন্ধরা কিংস। পৌঁছেই করোনাভাইরাস পরীক্ষা করতে হয়েছে। আশার কথা, খেলোয়াড় ও কোচসহ সবারই ফল ‘নেগেটিভ’ এসেছে। আজই (শনিবার) মালেতে অনুশীলন করার কথা রয়েছে অস্কার ব্রুজনের দলের।

যদিও দুই ফরোয়ার্ড মতিন মিয়া ও তৌহিদুল আলম সবুজ দলের সঙ্গে যেতে পারেননি। এছাড়া ডিফেন্ডার রিমন হোসেনও ঢাকায় থেকে গেছেন। চোট ও করোনার কারণে এই তিন ফুটবলারের এএফসি কাপে খেলা হচ্ছে না।

এএফসি কাপে ‘ডি’ গ্রুপে পড়েছে বসুন্ধরা কিংস। 

মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে আগামী ১৫ থেকে ২৪ আগস্টের মধ্যে হবে গ্রুপ পর্ব। বসুন্ধরা কিংস ২৪ আগস্ট ভারতের এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে। এর আগে ১৮ আগস্ট স্বাগতিকদের মাঝিয়া স্পোর্টস ও রিক্রিয়েশন ক্লাব এবং ২১ আগস্ট প্লে-অফ বিজয়ীর সঙ্গে খেলবে অস্কার ব্রুজনের দল।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী