‘বাংলাদেশি কিংসলেকে আরও ফিট হতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ০২:১০আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০২:১০
image

বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন এলিটা কিংসলে। অপেক্ষায় আছেন লাল-সবুজ জার্সি পরে মাঠ মাতাবেন।  জাতীয় দলের কোচ জেমি ডেও পর্যবেক্ষণে রেখেছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত এই স্ট্রাইকারকে। তবে বাংলাদেশ দলে সুযোগ পেতে কিংসলেকে আরও ফিট হওয়ার পরামর্শ দিয়েছেন ডে।

ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে কিংসলেকে ভাবনায় রেখেছেন ইংলিশ কোচ, ‘কিংসলে পাসপোর্ট পেয়েছে। কিন্তু আমি যত দূর বুঝতে পারছি সে এখনও এএফসির ছাড়পত্র পায়নি। বাংলাদেশের হয়ে খেলতে হলে যেটা তার পেতে হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে পাবে কি না এই প্রশ্নের উত্তর আমি দিতে পারব না। তবে যদি সে অ্যাভেইলেবল হয় তাহলে সে অবশ্যই অপশন।’

এরপরই এই কোচ যোগ করেছেন ‘কিংসলে দীর্ঘকায়, আমি মনে করি, ওর আরেকটু বেশি ফিট হওয়া দরকার। সে আমাদের ফরোয়ার্ড লাইনকে উন্নত করবে, স্কোরিংয়ের সম্ভাবনা বাড়াবে। আমরা এই দিকটা দেখব। যদি আমি কাউকে নির্বাচিত করি তাকে আমাদের খেলার ধরণের সঙ্গে মানিয়ে নিতে হবে। যদি সে সেটা পারে, আমার কোনও সমস্যা নেই। আমার মনে হয়, সে বাংলাদেশের হয়ে খেলার জন্য যথেষ্ট ভালো।’

/টিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের