কিরগিজস্তানে গিয়েই অনুশীলন করতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ১৭:০৬আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৭:০৬

অক্টোবরে সাফ ফুটবলের আগে বাংলাদেশ তিনটি প্রীতি ম্যাচ খেলবে। কিরগিজস্তানের মাঠে আগামী ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে এই তিনটি ম্যাচ হতে যাচ্ছে। সেখানে প্রতিপক্ষ কিরগিজস্তান ও ফিলিস্তিন। ম্যাচগুলো খেলতে সেখানে আগে গিয়ে অনুশীলন করতে চাইছে জেমি ডের দল। কিরগিজদের মাঠে ৫ সেপ্টেম্বর হবে প্রথম ম্যাচ, প্রতিপক্ষ ফিলিস্তিন। ৭ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে লড়বে জামাল-সাদরা। আর ৯ সেপ্টেম্বর কিরগিজদের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে হবে আরেক ম্যাচ। 

২৭ আগস্ট প্রিমিয়ার লিগের খেলা শেষ হবে। এরপর এক বা দুইদিনের বিরতি দিয়ে জাতীয় দলকে কিরগিজস্তান পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। কোচ জেমি ডে সেটাই চাইছেন বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘কোচ চাইছেন আগে সেখানে গিয়ে অনুশীলন করতে। আমরা তেমনটি-ই করার চেষ্টা করছি।’

কিরগিজস্তানে আগে অনুশীলন করতে চাওয়ার কারণটাও তুলে ধরেছেন জেমি ডে। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এখানে মাঠের অবস্থা বেশ খারাপ। তাই কিরগিজস্তানে গিয়ে অনুশীলন করতে পারলে ভালো হয়।’

এদিকে এএফসি কাপ খেলতে মালদ্বীপে আছে বসুন্ধরা কিংস। খেলা শেষে ক্লাবে থাকা জাতীয় দলের খেলোয়াড়দের ঢাকায় না এসে সরাসরি কিরগিজস্তানে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের