প্যারিসে স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা শোনালেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২১, ২৩:০৬আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২৩:০৬

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে লিওনেল মেসির। এখন তিনি প্যারিস সেন্ত জার্মেইয়ের খেলোয়াড়। ক্লাব বদল হলেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের স্বপ্ন ও আকাঙ্ক্ষা থাকছে একই। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী জিততে চান আরেকটি চ্যাম্পিয়নস লিগ।

ইউরোর ঝনঝনানিতে বিশ্বের নামি সব খেলোয়াড় দলে ভিড়িয়েছে পিএসজি। জ্লাতান ইব্রাহিমোভিচ, ডেভিড বেকহাম, এদিনসন কাভানি... আরও কত নাম। নেইমারকে তো কিনে নেয় দলবদলের বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে কিলিয়ান এমবাপ্পেকে টেনেও চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি প্যারিসের ক্লাবটির। এবার সেই অধরা স্বপ্ন পূরণে তারা দলে পেয়েছে সময়ের সেরা খেলোয়াড় মেসিকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড নিজেও চান ইউরোপসেরার ট্রফি উঁচিয়ে ধরতে।

ফ্রি ট্রান্সফারে পার্ক ডু প্রিন্সেসে যোগ দিয়েছেন মেসি। ইতিমধ্যে প্যারিসের দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। আশৈশব ক্লাব ছেড়ে আসার দুঃখ ভুলে নতুন মিশনের প্রস্তুতিতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন। নতুন জার্সিতে মাঠের লড়াইয়ে নামার আগে এক সাক্ষাৎকারে তিনি শুনিয়েছেন চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নের কথা, ‘আমি বিশ্বাস করি, পিএসজি আবারও (চ্যাম্পিয়নস লিগ জয়ের) লড়াইয়ের জন্য প্রস্তুত। গত কয়েক বছরে কয়েকবার কাছে গিয়েছিল তারা। আমারও একই স্বপ্ন ও আকাঙ্ক্ষা, আরেকটি চ্যাম্পিয়নস লিগ।’

আর এই স্বপ্ন পূরণে নিজের সবটা দেওয়ার ঘোষণা ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর, ‘আশা করছি প্রয়োজনীয় যা কিছু দরকার, সবটা আমি করতে পারবো। যাতে আমরা এমন কিছু একটা অর্জন করতে পারি, যা এই ক্লাব, আমার নিজের ও ভক্তদের কাছে অন্যরকম অর্থ রাখে।’

বার্সেলোনায় নেইমারের সঙ্গে খেলেছেন তিনি। দুজনের বন্ধুত্বও ভীষণ গাঢ়। সেই নেইমারের সঙ্গেই আবার পিএসজিতে জুটি বাঁধতে যাচ্ছেন মেসি। আর্জেন্টাইন তারকা রীতিমতো উন্মুখ হয়ে আছেন, ‘অনেকটা সময় আলাদা থাকার পর নেইমারের সঙ্গে জুটি বাঁধতে মুখিয়ে আছি। পাশাপাশি অন্য সবার সঙ্গে খেলার জন্য ভীষণ উত্তেজিত। আমার মতে, প্যারিসে আছে দুর্দান্ত এক স্কোয়াড।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী