মুক্তিযোদ্ধার জন্য ৩০ লাখ টাকা আনলেন জাপানি কাতো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ২২:৪২আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২২:৪২

চলমান মৌসুমে দল গড়াই কঠিন হয়ে পড়েছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। ঠিক সেই সময়ে এগিয়ে আসেন জাপানি অধিনায়ক ইউসেকো কাতো। তারই মাধ্যমে এক বহুজাতিক কোম্পানি এগিয়ে আসে। দিয়েছিল এক কোটি টাকা। এবার কাতো আরও ৩০ লাখ টাকা এনে দিয়েছেন।

জাপানি নাগরিকদের কাছে জনমত গঠন করে এই অর্থ পাওয়া গেছে। বিনিময়ে মুক্তিযোদ্ধার জার্সি তাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে।

এই অর্থের ব্যাপারে কাতো বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জাপানে আমার ঘনিষ্ঠ ও কাছের ১৮০ জন অর্থ সাহায্য করেছে। আমি ফেসবুকের মাধ্যমে একটি গ্রুপ করে জনমত গঠন করি। সেখানে কেউ ৫০০ ডলার, কেউ ১০০ ডলার কিংবা ৫০ ডলার দিয়েছে। এভাবে সব মিলিয়ে বাংলাদেশি টাকায় ৩০ লাখের মতো হয়েছে। সবই করছি মুক্তিযোদ্ধার জন্য। এটা তো শুধু একটি নাম নয়। অনেক কিছুই।’

এই অর্থ খেলোয়াড়দের পেছনে ব্যয় হবে বলে জানিয়েছেন দলটির ম্যানেজার আরিফুল ইসলাম।

কাতো এই মৌসুমে মুক্তিযোদ্ধার হয়ে দুর্দান্ত খেলছেন। নিজের ভবিষ্যৎ সম্পর্কে বলেছেন, ‘অবশ্যই জীবনে অর্থের প্রয়োজন রয়েছে। আমি এখানে স্বাচ্ছন্দ্যে রয়েছি। মুক্তিযোদ্ধাতেই থাকার সম্ভাবনা বেশি আমার।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী