আগামী দু বছর কোনও খেলোয়াড় কিনতে পারবে না দুই মাদ্রিদ প্রতিবেশী রিয়াল ও অ্যাটলেটিকো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, নিয়ম ভঙ্গ করায় আগামী দু বছর এ ক্লাব দুটির খেলোয়াড় কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সময়ে খেলোয়াড় নিবন্ধন করতে পারবে দল দুটি। তবে কোনও ধরনের চুক্তি স্বাক্ষর করতে পারবে না।
ফিফার বিবৃতিতে বলা হয়, খেলোয়াড় কেনা ও ১৮ বছরের কম বয়সী খেলোয়ার নিবন্ধন সংক্রান্ত বেশ কয়েকটি নিয়ম ভঙ্গ করেছে রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। যে কারণে আইন অনুযায়ী তাদের আগামী দু বছর খেলোয়াড় কেনার ওপর নিষেধাজ্ঞা আরো করা হলো। এ নিষেধাজ্ঞার ফলে আগামী দুটি ট্রান্সফার উইন্ডোতে (আঠারো মাস) কোনও খেলোয়াড়কে স্বাক্ষর করাতে পারবে না রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো।
১৮ বছরের নিচে আন্তর্জাতিক ফুটবলার কেনার চুক্তি করে নিয়ম ভাঙায় বার্সেলোনাকেও এই নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। এছাড়াও কাতালান ক্লাবটিকে ৪ লাখ ৫০ হাজার সুইস ফ্রা জরিমানা করা হয়েছিল।
/এমআর/







