পিএসজির পর বুড়োদের লিগে খেলবেন মেসি!

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২১, ১২:৩৭আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১২:৩৭

লিওনেল মেসি মাত্রই বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইতে যোগ দিয়েছেন। সেখানে দুইবছরের চুক্তির পর এক বছর চুক্তি নবায়নের সুযোগও রয়েছে। অথচ দলটিতে তার অভিষেক হতে না হতেই শুরু হয়েছে নতুন গুঞ্জন! পিএসজি অধ্যায় শেষে নাকি মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেবেন এই ফরোয়ার্ড! এমন তথ্য দিয়েছে ডেইলি মিরর।

ক্যারিয়ারের শেষ দিকে এসে তারকা ফুটবলারদের এই লিগেই থিতু হতে দেখা যায় বেশি। ফলে একে বলা হয় বুড়োদের লিগ! মিররের খবর, মিয়ামির মালিক ডেভিড বেকহ্যাম এরই মধ্যে মেসির সঙ্গে যোগাযোগ করেছেন। অবশ্য সেখানে যাওয়ার পিছনে অন্য একটি কারণকেও তুলে ধরা হচ্ছে। বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন বলেই সেখানে যেতে চাইছেন মেসি। তাই ভবিষ্যতে মিয়ামিতে তার যোগ দেওয়াটা অসম্ভব কিছু না।

মিয়ামির কো-ফাউন্ডার জর্স ম্যাস বলেছেন, ‘আমি ও ডেভিড কাজ করে যাচ্ছি। আমাদের আকাঙ্ক্ষা হলো সেরা খেলোয়াড়কে এখানে নিয়ে আসা। মেসি এই প্রজন্মের একজন খেলোয়াড়।’

এরপর এই কর্মকর্তা যোগ করে বলেছেন, ‘আমি আশাবাদী মেসি একসময় ইন্টার মিয়ামিতে খেলবে। উঁচুমানের দল গড়তে মিয়ামি মালিকদের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে তার সবকিছু মিলবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান