বাছাইয়ের আগে নেপালে প্রস্তুতি ম্যাচ খেলবে সাবিনা-কৃষ্ণারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ১৫:৪৬আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৫:৪৮

মেয়েদের এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ১৯ ও ২২ সেপ্টেম্বর দুটি ম্যাচ খেলবে মেয়েদের বাংলাদেশ ফুটবল দল। উজবেকিস্তানে অনুষ্ঠেয় ম্যাচে প্রথমটির প্রতিপক্ষ জর্ডান ও পরেরটিতে ইরান। এর আগে অবশ্য দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে সাবিনা-কৃষ্ণারা।

আগামী ৯ ও ১২ সেপ্টেম্বর দুটি ম্যাচ হবে নেপালের পোখারায়। এই প্রস্তুতি ম্যাচ খেলতে ৭ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে সেখান থেকেই উজবেকিস্তান যাওয়ার কথা রয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের। বর্তমানে সেই লক্ষ্যে চলছে জাতীয় দলের আবাসিক ক্যাম্প।

প্রস্তুতি ম্যাচ নিয়ে বাংলাদেশ নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাংলাদেশ দল নেপালে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সবকিছু নির্ধারণ হয়ে গেছে। প্রস্তুতি ম্যাচ শেষে সেখান থেকেই এশিয়ান কাপের বাছাইপর্বে যাবে দল। আশা করছি, নেপালের প্রস্তুতি ম্যাচ দুটি এশিয়ান কাপে খেলতে সহায়ক হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান