লাখ টাকা জরিমানা গুনলো বসুন্ধরা ও শেখ জামাল ক্লাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২১, ১৪:২০আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৪:২০

ডিসিপ্লিনারি সংক্রান্ত বিধিনিষেধ ভাঙায় ১ লাখ করা করে জরিমানা গুনতে হয়েছে বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।

গত ৯ আগস্ট শেখ জামালের বিপক্ষে জিতে লিগ শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। ওই ম্যাচের পর মাঠে গিয়ে আনন্দ-উল্লাস করেছেন ক্লাবটির ম্যানেজার ওয়াসিমুজ্জামান, মেয়েদের কোচ মাহমুদা আক্তার ও কিছু সমর্থক। সেই সময় আরও একটি ম্যাচ থাকায় তাদের মাঠে যেতে নিষেধ করা হলেও মানেননি। তাই আর্থিক জরিমানা গুনতে হয়েছে লিগ চ্যাম্পিয়নদের।

এজন্য বসুন্ধরা ক্লাবকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি। এরই সঙ্গে সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছে।

এদিকে ২১ আগস্ট শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়ন ম্যাচ শেষে গ্যালারিতে মারামারিতে লিপ্ত হন খেলোয়াড়সহ অন্যরা। এজন্য শেখ জামালকে ১ লাখ টাকা ও ব্রাদার্সকে ২৫ হাজার জরিমানা করা হয়েছে। দুই দলের একাধিক খেলোয়াড়কে এক ম্যাচ সাসপেন্ডও করা হয়েছে। যদিও এই সাসপেনশন গত ম্যাচেই শেষ হয়েছে।

এছাড়া রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনীকেও আর্থিক জরিমানা করা হয়েছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের