লা লিগার ক্লাবে ‘বাংলাদেশি’ জিদান মিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ১৬:৫১আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৬:৫৫

স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়েকানো দলে যুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার জিদান মিয়া। ২০২১-২২ মৌসুমে স্প্যানিশ ক্লাবটির হয়ে খেলবেন এই মিডফিল্ডার। ২০ বছর বয়সী জিদান নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে।

তবে জিদান মিয়া সরাসরি মূল দলে নয়, ভায়েকানোর ‘সি’ দলের হয়ে খেলার সুযোগ পাবেন। জিদান ফেসবুকে লিখেছেন, ‘আমি গর্বিত এই ঘোষণা করে যে, ২০২১-২০২২ মৌসুমের জন্য আমি চুক্তি স্বাক্ষর করেছি রায়ো ভায়েকানোর সঙ্গে। আমি ক্লাবকে ধন্যবাদ দিতে চাই সুযোগ করে দেওয়ার জন্য, আমার ওপর বিশ্বাস রাখার জন্য।’

এরপর যোগ করেছেন, ‘আমার পরিবারকেও ধন্যবাদ দিতে চাই। সারা বছর তারা যে আত্মত্যাগ করেছে। তাদের ছাড়া আমি এই পর্যন্ত আসতে পারতাম না। এছাড়া আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলোয়ারদেরও ধন্যবাদ দিচ্ছি।’

এর আগে জিদান  ইংল্যান্ডে বেকহাম একাডেমিসহ বিভিন্ন জায়গায় অনুশীলন করেছেন। লা লিগার দলটিতে যুক্ত হওয়ার আগে সেখানে দুই মাস ট্রায়ালেও ছিলেন।

জিদানের বাবা সুফিয়ান মিয়ার স্বপ্ন তার ছেলে একদিন বাংলাদেশের জার্সিতে খেলবেন। তিনি বলেছেন, “লা লিগার ক্লাব রায়ো ভায়েকানো ‘সি’ দলে সুযোগ পেয়েছে জিদান। আমি চাই সে একসময় বাংলাদেশ দলে খেলুক। তবে এজন্য আমরা কাউকে বলবো না। যোগ্য হলে খেলবে। এরই মধ্যে কোচ জেমি ডের সঙ্গে কথা হয়েছে। যদিও বাংলাদেশি পাসপোর্ট নেই। প্রক্রিয়াধীন আছে।”

বাংলাদেশ দলের প্রধান কোচ ডে অবশ্য বলেছেন, “জিদান বিভিন্ন জায়গায় অনুশীলন করেছে। লিগে না থাকা দলগুলোর হয়ে খেলেছে। যুক্তরাষ্ট্রের নাইকি একাডেমিতেও ছিল। এর মানে তার মান আছে। তবে তার আগে নিজেকে প্রমাণ করতে হবে। খেলতে হবে। ফিট হতে হবে। শুনেছি ওর ইনজুরি ছিল। এছাড়া বাংলাদেশি পাসপোর্টও নেই। এখন লা লিগার ‘সি’ টিমে সুযোগ পেয়েছে। এটা ভালো দিক।”

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের