১০ জনের আর্সেনালকে গুঁড়িয়ে দিলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২১, ১৯:৪০আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৯:৪৫

ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার সহকারী হিসেবে কাজ করেছেন মিকেল আর্তেতা। এবারই যে তারা ডাগ আউটে প্রথমবার মুখোমুখি হয়েছেন, তা নয়। তবে নতুন মৌসুমে প্রথমবার যেহেতু সাক্ষাৎ, আলাদা একটা উপলক্ষ ঠিকই তৈরি হয়েছিল। যে উপলক্ষে গার্দিওলার ম্যানসিটির ঝড়ে স্রেফ উড়ে গেলো আর্তেতার আর্সেনাল। ঘরের মাঠে ১০ জনের গানারদের ৫-০ গোলে বিধ্বস্ত করেছে সিটিজেনরা।

ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ ম্যাচে গোল উৎসবে মেতেছিল গার্দিওলার শিষ্যরা। টটেনহামের কাছে হারের পর নরউইচ সিটির বিপক্ষে ৫-০ গোলের জয়ে ঘুরে দাঁড়িয়েছিল ম্যানসিটি। আজও (শনিবার) তারা দিয়েছে ৫ গোল। অর্থাৎ, ইতিহাদের দুই ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ১০বার, বিপরীতে হজম করেনি একটিও!

৩৫ মিনিটে গ্রান্ট জাকা সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগেই ২ গোল হজম করে আর্সেনাল। এমনিতেই পিছিয়ে ছিল, এরপর ওপর একজন কম নিয়ে খেলে কোনও প্রতিরোধ গড়তে পারেনি। ম্যানসিটির ২৫ শটের বিপরীতে মাত্র একটি শট নিতে পেরেছে গানাররা। আর বল পজেশনের হিসাব বলছে ম্যানসিটি ৮১ শতাংশ-আর্সেনাল ১৯ শতাংশ।

ঘরের মাঠে এগিয়ে যেতে ম্যানসিটির লেগেছে মাত্র ৭ মিনিট। যখন ইকেই গুন্ডোয়ান হেডে জাল খুঁজে নিয়ে লিড এনে দেন স্বাগতিকদের। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। ৮৪ মিনিটে আর্সেনালের কফিনে শেষ পেরেকটিও মেরেছেন এই তরুণই। মাঝে স্কোরশিটে একবার করে নাম লিখিয়েছেন ৪৩ মিনিটে গাব্রিয়েল জেসুস ও ৫৩ মিনিটে রোদ্রি।

এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠেছে ম্যানসিটি। বিপরীতে টানা তৃতীয় হারে তলানিতে আর্সেনাল।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের