বেটিং ও ফিক্সিংয়ের দায়ে আরামবাগকে বড় শাস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২১, ১৭:০২আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৭:০৩

চলমান প্রিমিয়ার লিগে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে গুরুতর অভিযোগ উঠেছিল। লাইভ বেটিং ও স্পট ফিক্সিংসহ নানান অপরাধে অভিযুক্ত ছিল তারা। অভিযোগ পেয়ে পাতানো ম্যাচের সত্যতা পেয়েছে শনাক্তকরণ কমিটি। তারই সূত্র ধরে আরামবাগকে বড় রকমের শাস্তি সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি।

অভিযোগ প্রমাণিত হওয়ায় আরামবাগকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি দলটিকে প্রথম বিভাগ ফুটবল লিগে আগামী দুইবছরের জন্য নামিয়েও দেওয়া হয়েছে। যদিও আরামবাগ এবার অবনমিত হয়ে নেমে গেছে চ্যাম্পিয়নশিপ লিগে। কিন্তু কড়া শাস্তি হিসেবে তাদের আরও একধাপ নামিয়ে দেওয়া হলো প্রথম বিভাগে।

এসবে সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় ক্লাবের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজ, সাবেক টিম ম্যানেজার গওহর জাহাঙ্গীর, ভারতীয় ট্রেনার মাইদুল ইসলাম ও সহকারী ম্যানেজার আরিফ হোসেনকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় ফিজিও সঞ্জয় বোস ও এজেন্ট আজিজুল শেখকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

দলটির সাবেক গোলকিপার আপেল মাহমুদও একই অপরাধে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। এছাড়া খেলোয়াড় আবুল কাশেম ও আল আমিনসহ ৮ ফুটবলারকে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একজন অস্ট্রেলিয়ান ও নাইজেরিয়ান খেলোয়াড়সহ স্থানীয় আরও কয়েকজনকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ডিসিপ্লিনারি কমিটি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে