কিরগিজস্তানে দ্রুত মানিয়ে নিয়েছেন জামালরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২১, ১৯:২৯আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৯:৩২

তিনজাতির ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে কিরগিজস্তানে রয়েছে বাংলাদেশ। সেই লক্ষ্যে একদিন বিশ্রাম শেষে রবিবার জেমি ডের ছাত্ররা শুরু করেছে অনুশীলন। রাজধানী বিশকেকের স্পোর্টস সিটি ফিল্ডে হয়েছে প্রথম দিনের অনুশীলন। সেখানে স্থানীয় আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়েও নিয়েছেন জামাল-সাদরা।

বাংলাদেশ ও কিরগিজস্তানের তাপমাত্রা প্রায় একই। একারণে দেশটির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তেমন কোন সমস্যা হয়নি জামাল ভূঁইয়াদের।

অনুশীলনে শেষে ভিডিও বার্তায় ট্রেনার ইভান র‌্যাজলগও খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন, ‘সকালে প্রথম সেশনের অনুশীলন করেছি। বেশ ভালো হয়েছে। এখানকার আবহাওয়া বাংলাদেশের মতোই। ছেলেরা আজ ভালোভাবে মানিয়ে নিয়েছে, যেটা ভালো দিক। কাল সকাল ও বিকাল মিলিয়ে দুই বেলা অনুশীলন হবে। আগামী দুদিন এই রুটিনে অনুশীলন চলবে। ছেলেদের ফিটনেস বেশ ভালো অবস্থায় আছে।’

তবে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না দুই প্রবাসী ফুটবলার। ফ্রান্স থেকে নায়েব মোহাম্মদ তাহমিদ ইসলাম ও কানাডা থেকে রাহবার ওয়াহেদ খানের রবিবার রাতেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

প্রথমবারের মতো চূড়ান্ত দলে ঠাঁই পাওয়া দুই স্থানীয় ফুটবলার গোলরক্ষক মিতুল মারমা ও ডিফেন্ডার মোহাম্মদ আতিকুজ্জামানও জাতীয় দলের হয়ে প্রথম অনুশীলন করেছেন আজ। ভিডিও বার্তায় মোহামেডানের ডিফেন্ডার আতিকুজ্জামান বলেছেন, ‘কন্ডিশন আমাদের দেশের মতোই। টানা অনুশীলন করলে একটু গলা শুকিয়ে যায় এই আরকি। তাছাড়া অনুশীলন মাঠ থেকে শুরু করে সবকিছুই ভালো এবং উন্নত।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের